ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আমের চারা বিতরণ

মোঃ ওয়ালীউল্লাহ, সাতক্ষীরা :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে শিবিরের জনশক্তি এবং সাধারণ ছাত্রদের মাঝে ১ হাজার আমের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সাতক্ষীরা জেলা জামায়াতের অফিসের সামনে ছাত্রশিবিরের জনশক্তি এবং সাধারণ ছাত্রদের হাতে আমের চারা তুলে দেয়া হয়। গাছের চারা পেয়ে ছাত্ররা উচ্ছ্বাস প্রকাশ করেন।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি ছাত্রনেতা আল মামুন, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান এবং অফিস সম্পাদক নুরুন্নবী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রনেতা আল মামুন বলেন, এসব গাছ পরিবেশ রক্ষার্থে ভূমিকা রাখবে। পাশাপাশি ফলজ চাহিদা পূরণ করতে সক্ষম হবে। গাছগুলির পরিচর্চা করার জন্য ছাত্রদেরকে তিনি পরামর্শ দেন।






সম্পর্কিত সংবাদ

  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়