মোদির দেওয়া মুকুট উদ্ধার করতে পারলে পুরস্কার দেবে সাতক্ষীরা পুলিশ

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরি হয়েছে। এ ঘটনায় চোরকে ধরিয়ে দিতে পারলে সন্ধানকারীকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

শুক্রবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ পুরস্কারের ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরি হয়েছে। চোরকে ধ‌রি‌য়ে দিতে পারলে জেলা পুলিশের পক্ষ থেকে সন্ধানকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

জানা গেছে, গত ১০ অক্টোবর দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে স্বর্ণের মুকুটটি চুরি হয়। এ ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গেছে এক যুবক মুকুটটি চুরি করে নিয়ে যাচ্ছে।

পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি সেখানে সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়ি যান। ওই সময় মন্দির প্রাঙ্গণে রেখাসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটে।

সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার বলেন, দুপুরে একটি অন্নপ্রাশনের পূজা শেষ করে পুরোহিত বাবু মন্দিরের চাবি আমার কাছে দিয়ে বাড়িতে চলে যান। এরপর আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য পাশের টিউবওয়েলে যাই। পরে সেখান থেকে ১ থেকে ২ মিনিট পরে এসে দেখি প্রতিমার মাথার মুকুটটি নেই। পরে আমি মন্দিরে থাকা সবাইকে বিষয়টি জানাই।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় জড়িতকে ধরতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত