snews

 

ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিকা(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ঋত্বিকা ওই এলাকার ষষ্টির মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৪টার দিকে ঋত্বিকা ঝাউডাঙ্গা বলফিল্ড সংলগ্ন রাস্তা পার হচ্ছিল। এসময় ঝাউডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার পরপরই স্থানীয়রা ইজিবাইক চালককে আটক করে রাখে। সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম সাতক্ষীরা নিউজকেবিস্তারিত…


ঝাউডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এস.এম আব্দুল্লাহ :: দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার (২০ জানুয়ারী) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা শাখার উদ্যোগে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) এর আওতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এভিপি ও শাখা ব্যবস্থাপক এ.কে.এম মতিউর রহমান এর সভাপতিত্বে এবং অপারেশন ম্যানেজার মোঃ হেদায়েত উল্লাহ্ এফএভিপি এর পরিচালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝাউডঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃবিস্তারিত…


অসুস্থ সাংবাদিক হাফিজকে দেখতে গেলেন সাংবাদিক কল্যান পরিষদের নেতৃবৃন্দ

মোহাম্মদ আলি মুন্সী :: সাতক্ষীরা সাংবাদিক কল্যান পরিষদের সদস্য দৈনিক বাংলাদেশের খবর প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক হাফিজকে দেখতে ও খোঁজখবর নিতে গেলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। সোমবার (২০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ এর সভাপতি জাতীয় দৈনিক গনজাগরন প্রত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আনিসুর রহমান, সেক্রেটারি জাতীয় দৈনিক জবাবদিহি প্রত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী মুন্স, আইন বিষয়ক সম্পাদক মামুন হোসেনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ। এ সময় অসুস্থ সাংবাদিক হাফিজের জন্য দোয়া করা হয় এবং তিনিবিস্তারিত…


সাইফ আলী খানকে ছুরিকাঘাত: মহারাষ্ট্র থেকে যুবক গ্রেফতার

বিনোদন ডেস্ক :: বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গ্রেফতার ব্যক্তি থানে শহরের একটি বারে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। গত বুধবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সাইফ আলী খানের বাড়িতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি। পরে তিনি বলিউড অভিনেতার ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালান। ছুরির ছয়টি জখম নিয়ে সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার ভোরে। তারপর থেকেইবিস্তারিত…


জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

নিউজ ডেস্ক :: আজ ১৯ জানুয়ারি স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী। জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর বাগবাড়ীর এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে তিনি যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের ওপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়।বিস্তারিত…


ইনসাফ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান জানিয়েছেন, ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত লড়াই চলবে। শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর রাজশাহী নগরের হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দান) দলের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, আমাদের জীবন্ত সন্তানেরা, যারা শহীদ হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে নেমেছিল, তারা অন্তরে বড় কষ্ট পাবে। তবে এই বিনয়ী অনুরোধ যারা না মানবেন, তাদের জেনে থাকা উচিত, আমাদের যুদ্ধ শেষ হয়নি। আমাদের সন্তানেরা এখনো স্লোগান দিচ্ছেন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নিবিস্তারিত…


সাতক্ষীরায় দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক :: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে “দৈনিক জবাবদিহি” পত্রিকার ৮ম বর্ষের পদার্পণ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দৈনিক জবাবদিহি সাতক্ষীরা পরিবারের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয় । সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সভাপতিত্বে ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত…


ঝাউডাঙ্গায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ আনারুল ইসলাম এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল, ঘোনা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, আলিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাবুল ইসলাম বাবলু, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোহাব্বত আলী, শিবপুর ইউনিয়নবিস্তারিত…


ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

এস.এম আব্দুল্লাহ :: দীর্ঘ ১৪ বছর পর আসন্ন ১লা ফেব্রুয়ারি ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ খলিলুর রহমান সকল প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী একই প্রতীক চাওয়ায় তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা বাজার বাস্তবায়ন কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ। এবারের নির্বাচনে সভাপতি পদে ৩, সহ-সভাপতি পদে ৪, সাধারণ সম্পাদক পদে ৫, সহ-সাধারণবিস্তারিত…


সাতক্ষীরার মাধবকাটিতে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাস’রোধ করে হত্যার অভিযোগ, স্বামী আটক

নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নববিবাহিত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরূদ্ধে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এই ঘটনা ঘটে। সকালে স্থানীয় জনতা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত খাদিজা খাতুন (১৯) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। তিনি সদর উপজেলার নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। ঘাতক স্বামী আমিরুল ইসলাম (২৩) মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে। নিহতের আত্মীয় নারায়নজল গ্রামের মনিরুল ইসলাম জানান, মাত্র তিন মাস আগে সদর উপজেলার মাধবকাটি গ্রামের এলাই বক্সেরবিস্তারিত…