ঝাউডাঙ্গা বাজার কমিটির নব-নির্বাচিত সদস্যদেরকে জামায়াতের সংবর্ধনা
এসএম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখা কর্তৃক নব-নির্বাচিত ঝাউডাঙ্গা বাজার কমিটির সকল সদস্যদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আমীর মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ শাহাদাত হোসাইন, সদর উপজেলা আমির মোশারফ হোসেন, সাবেক অধ্যাক্ষ মাওঃ আব্দুল বারী, সদর উপজেলা সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান, উপাধ্যাক্ষ মাওঃ আব্দুল মজিদ, মাস্টার আব্দুল ওহাব, আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ঝাউডাঙ্গা বাজার কমিটির নব-নির্বাচিত সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যদেরকে ফুলের মালা দিয়ে বরণ ও ক্রেস দিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ নূরুল বাশার।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত
মুজাহিদুল ইসলাম :: জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত…
ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজবিস্তারিত…


