snews

 

ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক :: বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার ভারতের রাজধানী দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। ড. ইউনূস বলেন, ‘ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নবিস্তারিত…


সাতক্ষীরায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা

আবু সাইদ বিশ্বাস :: ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। ৯ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা আল—আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার। সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দিন, সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা.মাহমুদুল হক, সহকারীবিস্তারিত…


সাতক্ষীরায় জামায়াতের ৭ উপজেলা আমীরগণের শপথ

আবু সাইদ বিশ্বাস :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫ টায় সাতক্ষীরা আল—আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ বাক্য পাঠ করান। এসময় জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দিন,বিস্তারিত…


কয়রায় আর্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

রিয়াছাদ আলী :: কয়রা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আর্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। আজ সোমবার (৯ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কমলেশ চন্দ্র মন্ডল, ফায়ার সার্ভিসেরবিস্তারিত…


সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালত

শাহ জাহান আলী মিটন :: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে মানববন্ধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৯ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুদকবিস্তারিত…


সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস পালিত

মুহাম্মদ হাফিজ :: বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১০ জনকে জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা দুর্নীতিবিস্তারিত…


৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার বলাডাঙ্গা চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুরে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা সদরের তুজুলপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় হাজীপুরের প্রতিদ্বন্দ্বিতা করে বলাডাঙ্গা ফুটবল দল। এতে ২-০ গোলে হাজীপুরকে পরাজিত করে বলাডাঙ্গা জয় লাভ করেন। খেলাটির রেফারির দ্বায়িত্ব ছিলেন বাংলাদেশ রেফারি এসোসিয়েশন এর সদস্য নাজমুল হোসেন খোকন, সহযোগী মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন। খেলাটি সরাসরি ধারাভার্ষ প্রচার করেন মুর্শিদ আলম। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগেরবিস্তারিত…


বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সাতক্ষীরা নিউজের প্রতিনিধি সম্মেলন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা নিউজ ডটকম -এর প্রতিনিধি সম্মেলন- ২০২৪। আজ শনিবার (৭ই ডিসেম্বর) সাতক্ষীরা বাস টার্মিনালের পাশে অবস্থিত এক্সিলেন্ট গ্রোফুড এন্ড কসমেটিক্স লিমিটেডের হল রুমে উক্ত প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন অনলাইন, প্রিন্ট মিডিয়ার ও টিভি সাংবাদিকের জেলা, উপজেলা সহ সাতক্ষীরা নিউজের সকল প্রতিনিধিরা অংশগ্রহন করে। সাতক্ষীরা নিউজ এর সম্পাদক মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমেরিকান প্রবাসী ও সাতক্ষীরা নিউজ এর প্রধান উপদেষ্টা মোঃ আনিছুর রহমান গাজী। সাতক্ষীরা নিউজের বার্তা সম্পাদক একরামুল কবিরবিস্তারিত…


ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় অসুস্থ শিশুকে আর্থিক সহায়তা প্রদান

রুহুল কুদ্দুস, ধুলিহর :: ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় অসুস্থ শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ) সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর,ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম, ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী রবিউল ইসলাম,৭ নং ওয়ার্ডের সভাপতি আজিজুল হাকিম,৩ নং ওয়ার্ডের সভাপতি ও ইউনিয়ন টিম সদস্য হাফেজ ক্বরী মাওলানা আনওয়ারুল ইসলাম,ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আব্দুল করিম, বুশরা গ্রুপের ব্রক্ষরাজপুর শাখার ম্যানেজার আব্দুল বারী রুহুল কুদ্দুস।বিস্তারিত…


ঝাউডাঙ্গায় বেতনা নদীর মাটি কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় বেতনা নদীর মাটি কাটতে গিয়ে মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঝাউডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটায় এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক মিজানুর রহমান (৫৫) একই ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ পাথরঘাটা এলাকায় সকাল থেকে কয়েকজন মাটিকাটা শ্রমিক নিয়ে ট্রলিযোগে বেতনানদীর পাড়ের মাটি কেটে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ পাড়ের বড় একটা অংশ ভেঙে পড়ছে এমনত অবস্থায় মিজানুর রহমান সেখান থেকে বেরিয়ে আসার মুহূর্তে পিছনে থাকা ট্রলিতে ধাক্কা লাগে। তাৎক্ষণিক ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে কে বা কারা মাটিবিস্তারিত…