সাতক্ষীরায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য রালি

সাতক্ষীরা সংবাদদাতা :: ফ্যাসিস্ট হাসিনার বিচার ও তাদের দোশরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ দাবী করে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে সাতক্ষীরাতে এটিই ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। এতে কয়েক হাজার শিবির কমীর্ অংশ নেয়।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় শহরের তুফান কোম্পানি মোড় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে সমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন বলেন, ইসলামি ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, আমাদের লক্ষ্যই হলো সৎ দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। কোন ভয় ভীতি,হুমকার আমাদের আগ্র যাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। এদেশে সুশাসন প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

শহর ছাত্র শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, খোরশেদ আলম। এসময় সাবেক সভাপতি আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা