snews
সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঝাউডাঙ্গা কলেজ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যক্ষ খলিলুর রহমান
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঝাউডাঙ্গা কলেজ ও শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান ২০২৬ এর প্রধান হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এর উপজেলা পর্যায়ের সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং অত্র কলেজের অধ্যক্ষ জনাব মো: খলিলুর রহমান টানা দ্বিতীয় বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব অর্ণব দত্তের উপস্থিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার গ্রহণ করেন ঝাউডাঙ্গা কলেজের সভাপতি জনাব মো: আমজাদ হোসেন এবংবিস্তারিত…
ঝাউডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল
এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী (যুব ও ক্রীয়া বিভাগ) এর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকালে ঝাাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী (যুব ও ক্রীয়া বিভাগ) এর সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুস সবুর, সদর উপজেলা মিডিয়া পরিচালক ও কর্মপরিষদ সদস্য মাওঃ আনিছুরবিস্তারিত…
দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
ডেস্ক নিউজ :: সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ত্রয়োদশ সংসদ অধিবেশন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবো। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়।’ সংখ্যাগরিষ্ঠতার বলে সরকার চাইলে অনেক কিছু করতে পারে উল্লেখ করে তিনি বলেন, সংসদে আলোচনার মাধ্যমে এগিয়ে গেলে তা জাতির জন্য কল্যাণকর হবে। জামায়াত আমির দাবিবিস্তারিত…
রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়” — এমপি ইজ্জত উল্লাহ
কলারোয়া ব্যুরো সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়ায় পবিত্র রমজান মাসের তাৎপর্য ও আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজ মাঠে জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃবিস্তারিত…
কলারোয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শ্রমিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক, কলারোয়া (সাতক্ষীরা) সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “শ্রমজীবী মানুষের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে শ্রমিকের অধিকার নিশ্চিত করা অপরিহার্য।” শুক্রবার (৬ মার্চ) বিকেলে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মশিউরবিস্তারিত…
ঝাউডাঙ্গায় ইয়াং মুসলিম জেনারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং মুসলিম জেনারেশনের উদ্যোগে এক যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ই রমজান (৬ই মার্চ, শুক্রবার) বিকালে ঝাউডাঙ্গা আলহেরা মডেল একাডেমী অডিটরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাস্টার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদ, ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুলবিস্তারিত…
প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তি ভাইদের সম্মােন ইফতার মাহফিল অনুষ্ঠিত
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াত ইসলামী প্রচার ও মিডিয়া বিভাগ সাতক্ষীরার সদর উপজেলা জনশক্তি ভাইদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৫ ই মার্চ) দুপুর ১:০০ মিনিটে সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ অবস্থিত আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা মাওলানা আনিসুর রহমান এবং সঞ্চালন করেন সাতক্ষীরা সদর উপজেলার মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব শাহজাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুর রহমান কেন্দ্র সূরা সদস্য সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা। মাওলানা মোশারফ হোসেন জেলা কর্মপরিশোধ সদস্যবিস্তারিত…
কালিগঞ্জে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা
হারুন উর রশীদ :: কালিগঞ্জ উপজেলায় দুইটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ টি ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম খান ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী। অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালতে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিককে ১৫ হাজার টাকা ও ঝর্ণা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ক্লিনিক দুইটির লাইসেন্সের মেয়াদ ২০১৯ সালে শেষবিস্তারিত…
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে ডিএমপি সদরদফতরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দু’টি বিষয়ে অনুশাসন দিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে, আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করব এবং সেই হিসেবে তাদের আইনের আওতায় নিয়ে আসব। অপরটি হচ্ছে, যারা অস্ত্রধারী সন্ত্রাসী, দাগী আসামী, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসব। তিনি বলেন, এই প্রক্রিয়া ঢাকা থেকেবিস্তারিত…
খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার
খুলনার দিঘলিয়া উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে ২২ দিনের নবজাতক মোনতাসির শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা নাহিদুর রহমান শেখ (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নাহিদুর দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি গ্রামের মাসুদুর রহমান শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে মুর্শিদা আক্তার মৌয়ের সঙ্গে নাহিদুরের বিয়ে হয়। গত ২২ দিন আগে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয়বিস্তারিত…


