সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন
নিজস্ব প্রতিনিধি :: সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় সাতক্ষীর সদর উপজেলার বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।
ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়–খালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন।
পুরুষ ও মহিলা সেখানে শতাধিক মানুষ নামাজ আদায় করেছেন। সাতক্ষীরা সদরের বাউকোলা, আখড়াখোলা, তলুইগাছা, কলারোয়ার সোনাবাড়িয়া, তালার ইসলামকাটি, খলিল নগর, পাইকগাছাসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা ঈদের নামাজে অংশ গ্রহন করেছেন বলে জানা গেছে।
বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মহাব্বত আলী জানান, আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থাকি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করি। আমরা সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদের নামাজ আদায় করেছি।
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
নিজম্ব প্রতিনিধি :: সংবাদ প্রচারের পর সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃবিস্তারিত…
ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
এসএম আব্দুল্লাহ : : উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে ঝাউডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতমবিস্তারিত…


