snews
আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শাহীদুজ্জামান :: সাতক্ষিরা আগরদাঁড়ী আমিনিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় সুফি ফজলুল করীম (রহঃ) শিক্ষা প্রকল্পের বৃত্তি পরীক্ষা—২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত ৫ম ও ৮ম শ্রেণীর এই বৃত্তি পরীক্ষায় ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। দক্ষিণ পশ্চিম বঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আগরদাঁড়ী আমিনিয়া কামিল (এম.এ) মাদ্রাসা ১৯৫০ সালে সাতক্ষীরার আগরদাঁড়ী গ্রামে শাহ সুফি ফজলুল করীম (রহঃ) প্রতিষ্ঠা করেন। তিনি শতাধিক বিঘা জমিসহ সকল সম্পদ এই মাদ্রাসার জন্য দান করেন। জীবনের শেষ সময় পর্যন্ত মাদ্রাসার খেদমতে তিনি নিয়োজিত ছিলেন। সুফি ফজলুল করীম (রহঃ) শিক্ষা প্রকল্পেরবিস্তারিত…
রিয়েলমির এই ফোনে পাবেন প্রফেশনাল ক্যামেরা
রিয়েলমি ‘জিটি’ সিরিজের নতুন ফোন Realme GT 8 Pro বাজারে এসেছে। এই ফোনের প্রধান আকর্ষণ এর উন্নত ক্যামেরা ফিচার, যা প্রফেশনাল গ্রেডের ছবি এবং ভিডিও ধারণ করতে সক্ষম। ক্যামেরা ফিচার- Realme GT 8 Pro ফোনে রয়েছে Ricoh GR ক্যামেরা সিস্টেম, যা কনট্রাস্ট এবং ডিটেইলের ক্ষেত্রে অসাধারণ। এছাড়া আছে ২০০ মেগাপিক্সেলের Ultra Clarity Telephoto লেন্স, যা দূরের বিষয়ও স্পষ্টভাবে ক্যাপচার করতে সক্ষম। ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, যা ১১৬ ডিগ্রি ফিল্ড ভিউ দিয়ে বিস্তৃত দৃশ্য ধারণ করতে পারে। ফোনের রিয়ার ক্যামেরা ইউনিট ডিটাচেবল ওবিস্তারিত…
মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ
ডেস্ক নিউজ :: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ। এবার দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। তার রোল নং 2413671 । তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫। অনলাইনে যেভাবে ফলাফল দেখা যাবে- স্বাস্থ্য অধিদপ্তর-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে আপনি আপনার MBBS ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (Directorate General of Health Services – DGHS) ভিজিট করুন। ওয়েবসাইটে ‘MBBS Resultবিস্তারিত…
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ডেস্ক নিউজ :: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। আগামী ১৪ ডিসেম্বর দুই দেশের সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করবে বিএসএফ। বিজিবি সূত্র জানান, গত ৫ ডিসেম্বর রাত ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর কাছে এ ঘটনা ঘটে। সেই সময় ভারতীয় ১৪৬ বিএসএফ কোম্পানির উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান। পরেবিস্তারিত…
সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফ ও ছেলে গ্রেপ্তার
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ এবং তার ছেলে রাসেলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) খুলনা মহানগরীর বয়রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অ্যাডভোকেট আব্দুল লতিফ (৫৮) ও তার ছেলে রাসেল (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের বাসিন্দা। ডিবি সূত্র জানায়, সম্প্রতি রসুলপুর এলাকায় অবস্থিত নিজের পাঁচতলা ভবনটি ফ্ল্যাট আকারে বিক্রি শুরু করেন সাবেক এই পিপি। এ প্রক্রিয়ায় কমিশনভিত্তিক লেনদেন করতে সাতক্ষীরার সাব-রেজিস্ট্রারকে খুলনার বয়রায় ডেকে নিয়ে ফ্ল্যাট রেজিস্ট্রির কাজ করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টিবিস্তারিত…
গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্ত থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। রাত ১০টায় বিফিংয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন লেফটেন্যাল কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা বাচ্চাটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি। এরপর তাকে হাসপাতলে দ্রুত নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত ঘোঘণা করেন চিকিৎসক।’ এর আগে রাত ৮টা ৫০ মিনিটে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নেওয়াবিস্তারিত…
এনসিপির আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শাহ জাহান আলী মিটন :: উৎস উদযাপনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে উদ্বোধন হয়েছে ৮ দলীয় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের লাবসা ফুটবল ময়দানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ১৬ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়ক আলহাজ্ব শেখ আহছান উল্লাহ, সমন্বয় কারী সদস্য সিএম নাজমুল ইসলাম, সাবেক জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় খাদিজা আখতার চায়না, বিশিষ্ট ব্যবসায়ীবিস্তারিত…
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। নিচে আসনসহ প্রার্থীদের নাম দেওয়া হলো- পঞ্চগড়-১ — মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ — মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ — মো গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩ — আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ — ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২ — ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩ — মো. আবু সায়েদবিস্তারিত…
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিলবিস্তারিত…
নিষেধাজ্ঞা থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার, খেলতে পারবেন বিপিএলে
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাটার হায়দার আলির ওপর থাকা সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ম্যানচেস্টারে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণ অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি। বুধবার পিসিবি নিশ্চিত করেছে, হায়দারকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এনওসি দেওয়া হয়েছে। তার সঙ্গে আরও এনওসি পেয়েছেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হোসেন তালাত, খাজা নাফি ও এহসানউল্লাহ। ৩৫টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলা হায়দার ইংল্যান্ড সফরে পাকিস্তান ‘শাহিন্স’ স্কোয়াডের সঙ্গে ছিলেন। সেই সময়ই যুক্তরাজ্যে জন্ম নেওয়া এক পাকিস্তানি নারী ম্যানচেস্টার পুলিশে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।বিস্তারিত…


