snews

 

আগামীতে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত

জাতীয় স্বার্থে অতীতের মতো বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতারাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আগামী নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই একসঙ্গে বসে জাতির জন্য চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ারও প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াত আমির। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে গিয়ে এসব বিষয়ে আলোচনা করেন জামায়াত আমির। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি। পরে প্রেসবিস্তারিত…


কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি- সাতক্ষীরা কলারোয়া উপজেলাধীন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার শিশু শ্রেণি থেকে নবম শ্রেণির বার্ষিক ও দাখিল দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহষ্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এসময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো: অহিদুজ্জামান এর সভাপতিত্বে ও আরবী প্রভাষক মাওলানা মো: তবিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপকবিস্তারিত…


ঝাউডাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১শে ডিসেম্বর) বাদ যোহর সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বলফিল্ড মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত জানাজা নামাজে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা ও আগরদাঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, বিএনপি নেতা ও সাবেক শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমি প্রফেসর ইকবাল হোসেন, আমেরিকানবিস্তারিত…


খালেদা জিয়ার জানাজাস্থলে কঠোর নিরাপত্তা বলয়

ডেস্ক নিউজ :: বিএনপি চেয়ারমারসন ও ‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজাকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিম মোতায়েন রয়েছে। ‎ ‎বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এমন দৃশ্য দেখা যায়। ‎এদিকে, দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাজায় অংশ নিতে গতকাল গভীর রাত থেকে সারাদেশ থেকে নেতাকর্মীরা এসে জমায়েত হওয়া শুরু করেছে। নামাজে জানাজাকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি প্রবেশ মুখে তল্লাশিরবিস্তারিত…


আল-হেরা মডেল একাডেমী স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত

ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় আল-হেরা মডেল একাডেমী স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় স্কুলটির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমেরিকা প্রবাসী জনাব মোঃ আনিছুর রহমান গাজী, উপস্থিত ছিলেন তালা সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবদুর রহীম, ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল বারী সাহেব, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব আনিছ উদ্দীন ও মাষ্টার আবুল হোসেন, ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক শিক্ষক মাষ্টার আব্দুল ওহাব, ঝাউডাঙ্গা বাজার কমিটির সাবেক সভাপতি জনাববিস্তারিত…


ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে কোকা-কোলা। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপস) মিকায়েল ভিনে বলেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরও কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগকে খুব কাছ থেকে অনুভব করার একটি বিশেষ সুযোগ তৈরি করবে।’ তিনি আরও বলেন, ‘একটি ফুটবল ম্যাচ দেখার সময় যেবিস্তারিত…


ভোটে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করবে, জানাল ইসি

ডেস্ক নিউজ ::আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন (ইসি) আইন-শৃঙ্খলা রক্ষায় বিস্তারিত নির্দেশনা দিয়েছে। কমিশন জানিয়েছে, ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ভোটকেন্দ্রসহ নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা বজায় রাখা হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এ পরিপত্র জারি করে এসব জানায়। এতে বলা হয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকল দল ও প্রার্থী যাতে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারে, ভোটাররা নিরাপদে ভোট দিতে পারে এবং ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা হবে, এর জন্যবিস্তারিত…


হাদির অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ :: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। বুধবার তিনি হাদিকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।


মহান বিজয় দিবসে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

এস.এম আব্দুল্লাহ :: মহান বিজয় দিবস পালন করেছে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে প্রথম র‍্যালি নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের কেন্দ্রীয় শহীদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন- ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজ রহমান, সহ-সভাপতি জি.এম আবুল হোসাইন, সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক ডা. আবু হাসান, দপ্তর সম্পাদক হাসিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হুদা, কার্যনির্বাহী সদস্য এস.এম আব্দুল্লাহ, আল মামুন, কবিরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যেবিস্তারিত…


সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ডেস্ক নিউজ :: মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বরে সাতক্ষীরা–খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ইজিবাইক, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ছয়জন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ ছিল বেশি। এসময় একটি মাহেন্দ্র, একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং কয়েকজন গুরুতর আহত হন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুলবিস্তারিত…