আবারও মোস্তাফিজের আঘাত, গুরবাজ তবু অবিচল

নিউজ  ডেস্ক  ::  রহমত শাহর পর আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিকেও ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। তার বলে স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে হাশমতউল্লাহকে বিদায় করায় ভূমিকা রাখেন সৌম্য সরকার। এর মধ্য দিয়ে আফগানিস্তান ৮৪ রানে তৃতীয় উইকেট হারালেও এখনও টিকে আছেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ৬০ বলে ফিফটি তুলে নিয়ে আফগানিস্তানের রানের চাকা সচল রেখেছেন তিনি। জয়ের জন্য এখনো ১৬২ রান চাই আফগানদের, বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।

এর আগে অভিষেক ওয়ানডে খেলতে নেমে এই ফরম্যাটে নিজের প্রথম উইকেট শিকার করেন পেসার নাহিদ রানা। প্রায় ১৪৯ কিলোমিটার গতির এক বলে আফগান ওপেনার সাদিকউল্লাহ আতালের (১৪) স্টাম্প উড়িয়ে দেন তিনি। এরপর রহমত শাহকে (৮) দারুণ এক বাউন্সারে সাজঘরের পথ চেনান মোস্তাফিজ। তার বলে ফিরতি ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন এই ব্যাটার।

এদিকে সিরিজ নির্ধারণী ম্যাচে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহর ৯৮ এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৬৬ রানের ইনিংস দুটিতে চড়ে ২৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগান বোলারদের মধ্যে ৩৭ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন আজমতউল্লাহ ওমরজাই।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের এই তৃতীয় ও শেষ ওয়ানডে তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।

সূত্র :যুগান্তর






সম্পর্কিত সংবাদ

  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়
  • এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স
  • সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী
  • নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি