উপদেষ্টা হওয়ায় ফারুকীকে অভিনন্দন মিশার
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। শপথ নেওয়ার পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পেয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ফারুকীকে একের পর এক উষ্ণ বার্তা দিচ্ছেন দেশের শোবিজ তারকারা।
সোমবার সকালে ফারুকীকে শুভেচ্ছা জানিয়ে ঢাকাই সিনেমার খলনায়ক মিশা সওদাগর লেখেন, ‘আমাদের গোত্রের কথা বলার জন্য একজন নিজস্ব যোগ্যতা সম্পন্ন লোকের প্রয়োজন। ভালো ডিসিশন, অভিনন্দন ফারুকী ভাই।’
সম্পর্কিত সংবাদ
জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে প্রকাশ পেল তার নতুন সিনেমা ‘ফারজানা’-এর ফার্স্ট লুক পোস্টার।বিস্তারিত…
সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন
চিত্রনায়িকা পরীমনি মানেই অনুরাগীদের কাছে বাড়তি উন্মাদনা ও আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবারের জন্মদিনের আয়োজনের শুরুটাবিস্তারিত…


