priya

 

দীর্ঘ ১৭ বছর পর বিএবি’র শীর্ষ নেতৃত্বে পরিবর্তন

নিউজডেস্ক::বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। তিনি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্থলাভিষিক্ত হলেন। এ ছাড়া বিএবি’র ভাইস চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী। সোমবার বিএবি’র সাধারণ সভায় তাদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান করে নতুন কমিটি গঠন করা হয়। ১৭ বছর পর নতুন নেতৃত্ব এলো সংগঠনটিতে। ২০০৮ সালের জানুয়ারি থেকে চেয়ারম্যান পদে ছিলেন নজরুল ইসলাম মজুমদার। সরকার পরিবর্তনের পর তাকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদবিস্তারিত…


২৫ জেলায় নতুন ডিসি

নিউজডেস্ক::আন্তর্জাতিকডেস্ক::২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ২০শে আগস্ট এসব জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়। ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব তানভীর আহমেদকে ঢাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংযুক্ত উপ-সচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্যাকে ফরিদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব পি কে এম এনামুল করিমকে সিলেট, জনপ্রশাসনবিস্তারিত…


ইমরান খানের দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার

নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক::কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) বেশ কিছু শীর্ষনেতাকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এর একদিন আগে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে দলটি। সেখান থেকে এক মাইল দূরে কিছু মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে পুলিশ এই গ্রেপ্তার অভিযান চালায়। বার্তা সংস্থা এ খবর দিয়ে বলছে, গ্রেপ্তার করা নেতাদের মধ্যে আছেন পিটিআইয়ের প্রেসিডেন্ট ব্যারিস্টার গওহর খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলটির প্রেসিডেন্টকে পুলিশ তার গাড়ি থেকে বের করে নিচ্ছে। তারপর তাকে একটি পুলিশ স্টেশনে হাজিরবিস্তারিত…


এবার জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে দল পেলেন বিজয়

নিউজ ডেস্ক::রিশাদ হোসেনের পর জিম আফ্রো টি-টেন লীগে দল পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার এনামুল হক বিজয়। বিজয় দল পেয়েছেন ড্রাফট থেকে। তবে রিশাদ প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পান। দশ ওভারের লীগের ড্রাফটে এনামুলকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। আইকন ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে সতীর্থ হিসেবে পাচ্ছেন বিজয়। আগামী ২১শে সেপ্টেম্বর শুরু হবে জিম আফ্রো টিু১০ লীগের দ্বিতীয় আসর। সবগুলো ম্যাচই হবে জিম্বাবুয়ের হারারাতে। টুর্নামেন্টটি শেষ হবে ২৯শে সেপ্টেম্বর। জিম আফ্রো টিু১০ লীগের প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহীম ও তাসকিন আহমেদ। এ দুজনসহ বাংলাদেশের অধিকাংশ খেলোয়াড়ই টিু১০ লিগেরবিস্তারিত…


প্রতারণার মাধ্যমে সহকারী থেকে প্রধান শিক্ষক

নিউজ ডেস্ক ::নেত্রকোনার পূর্বধলা উচ্চ বিদ্যালয়ে অভিনব প্রতারণার মাধ্যমে অবৈধভাবে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের নাম সুদীপ চন্দ্র সরকার। তিনি গত ২০১৮ সালের জুলাই মাসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে নিয়োগ গ্রহণ করেন। এ নিয়ে  প্রধান শিক্ষককের অপসারণের দাবিতে গত ২৭শে আগস্ট মঙ্গলবার স্কুলের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে ক্লাস বর্জনের ঘোষণা দেয়। সেইসঙ্গে  স্কুলের শিক্ষক-শিক্ষিকা-কর্মচারীগণ কর্মবিরতি পালন করেন। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান প্রধান শিক্ষকের স্ত্রী জুনিয়র হিন্দু ধর্মীয় শিক্ষিকা জোৎস্না রানী বীরকে ভারপ্রাপ্ত প্রধানবিস্তারিত…


একযোগে ১৬৮ বিচারক বদলি, ৩১ জনের পদোন্নতি

নিউজ ডেস্ক ::নিম্ন আদালতে একযোগে ১৬৮ জন অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। এ ছাড়া, ৩১ জন বিচারককে  পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন, অতিরিক্ত জেলা জজ ৪৭ জন ও যুগ্ম জেলা জজ ৭ জন রয়েছেন। বদলি করা অতিরিক্ত জেলা জজদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তারবিস্তারিত…


ইমরানের মুক্তির দাবিতে উত্তাল ইসলামাবাদ

নিউজ ডেস্ক ::পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল দেশটির রাজধানী ইসলামাবাদ। ইমরানের দল মনে করে রাজনৈতিক উদ্দেশ্যে গত একবছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি করে রাখা হয়েছে তাকে। রোববার দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে ইলামাবাদে জড়ো হয়েছিল হাজার হাজার নেতাকর্মী। তাদের দাবি অবৈধভাবে কারাবন্দি ইমরান খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ইমরান খানের মুক্তির দাবিতে তার দল তেহরিকে ইনসাফ পার্টির ডাকা বিক্ষোভ সমাবেশে ইসলামাবাদে জড়ো হয়েছিল দলটির হাজার হাজার নেতাকর্মী। এ বছরেরবিস্তারিত…


দাবা অলিম্পিয়াডে দুই বোন ওয়ালিজা ও ওয়াদিফা

নিউজ ডেস্ক::দুই বছর আগে চেন্নাইতে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে অংশ নিয়েছেন তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। গত ৫ই জুলাই দাবা খেলতে খেলতেই দুনিয়ার মায়া ত্যাগ করেন জিয়া। সেই শূন্যতা নিয়েই তার ছেলে তাহসিন এবারের দাবা অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছেন হাঙ্গেরীর বুদাপেস্টে। তার সঙ্গে হাঙ্গেরী যাচ্ছেন মনন রেজা নীড়, নিয়াজ মোরশেদ, এনামুল হোসেন রাজিব ও ফাহাদ রহমান। নারী দলে দুই বোন ওয়ালিজা ও ওয়াদিফার সঙ্গে আছেন জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও রানী হামিদ। বাংলাদেশেরবিস্তারিত…


পার্শ্ববর্তীদেশগুলোর সঙ্গে ‘প্রভুত্ব রাজনীতি’ করছে ভারত : ফখরুল

নিউজ ডেস্ক::বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্শ্ববর্তীদেশগুলোর সঙ্গে ভারত সবসময় ‘প্রভুত্ব রাজনীতি’ করছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সশস্ত্র বাহিনীতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মহাসচিব এ মন্তব্য করেন। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসেন মহাসচিব। মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আসলে ভারত তারবিস্তারিত…


তানিয়া বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করি : আরশ খান

নিউজ ডেস্ক:: তানিয়া বৃষ্টি আমার কলিগ। কিছু দিন আগে দেখলাম আমাকে ভাই-ব্রাদার টাইম বলেছে, আমি বলবো বোনের মতো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। বললেন অভিনেতা আরশ খান। অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে এই অভিনেতার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চাউর ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বলেন, একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। এ ছাড়া দুজনের বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই। এদিকেবিস্তারিত…