দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রাস্তা তৈরির আহ্বান আমিনুল হকের

নিউজ  ডেস্ক  ::

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রাস্তা তৈরির আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণ তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের নাগরিক অধিকার তারা ভোট দিতে চায়, ভোট দেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই ভোট দেওয়ার জন্য একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার এবং সেই বহুল প্রত্যাশিত ভোটের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর রুপনগর আবাসিক এলাকার কামাল আহমেদ মজুমদার স্কুলে পল্লবী-রুপনগর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের দুঃশাসনের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে গত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দগণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ও মানুষের অধিকারের জন্য বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করে আসছে ।

তারই সফলতা হিসেবে গত জুলাই-আগস্টে ছাত্রজনতার গণআন্দোলনে বহু ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীর রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা স্বাধীন মতামত প্রকাশ করতে পারছি। আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন তারা দেশে বিভিন্ন উন্নয়ন করার নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে, নিজেদের পরিবারের উন্নয়ন করেছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, বিএনপি এদেশের মানুষের জন্য কাজ করে।

দেশের যেকোনও সংকটকালেঅসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু সেই সময়ে স্বৈরাচার সরকার কোথায় ছিল? তারা মানুষের পাশে দাঁড়ায়নি। তারা মানুষের পাশে না দাঁড়িয়ে এসি রুমে বসে ছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব’র ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহাবুব আহমেদ শামীম।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এ বি এম এ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মো. হানিফ মিয়া, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার প্রমুখ।

সূত্র :দেশ রূপান্তর নিউজ





সম্পর্কিত সংবাদ

  • এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের : তারেক রহমান
  • ৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, জয়ীদের শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত
  • সংসদে শান্তিপূর্ণ বিরোধীদলের ভূমিকা রাখবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : প্রেস সচিব
  • তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
  • সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি
  • আমরা জনগণের শক্তি দিয়ে দেশ পুনর্গঠন করতে চাই: তারেক রহমান
  • আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান