hannansb
শোক বিবৃতি
বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান এর মৃত্যুতে বৃহত্তম খুলনা উন্নয়ন কমিটির শোক
ডেস্ক রিপোর্ট :: বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা শিক্ষক বদিয়ার রহমান এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, বাণিজ্য সম্পাদক এস এম আকতারবিস্তারিত…
কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত
ষ্টাফ রিপোটার (এম এ আজিজ ) : সাতক্ষীরার কলারোয়া দেয়াড়া হাইস্কুলে, ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। আজ (১৯শে সেপ্টম্ববার)বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুলে হলরুমে রাসূলের জীবনী নিয়ে আলোচনা সভা, নাতে রসূল, হামদ্, সীরাত সহ ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্কুলের সহকারী শিক্ষিকা তাছলিমা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালামের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা, কুইজ প্রতিযোগিতা, হামদ্, নাতসহ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে নিজ অর্থায়নে পুরুস্কার বিতরন করেন বিশিষ্ট সমাজসেবক সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইব্রাহিম হোসেন। স্কুলেরবিস্তারিত…
কালিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে জশনে জুলুস উদযাপিত
কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় ২৫ তম পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নবী প্রেমিকের উপস্থিতির মাধ্যমে ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টায় ইসলাম প্রিয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ জশনে জুলুস র্যালির উদ্দেশ্য রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার মাঠে সমবেত হতে থাকে। সকাল ১০.৩০ ঘটিকার সময় মাদ্রাসা থেকে র্যালির মাধ্যমে ধর্মীয় হামদ, নাত, স্লোগান ফেস্টুন সহযোগে ইউনিয়নটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মাঠে সমবেত হয়ে সংক্ষিপ্তবিস্তারিত…
আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে এবৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। অন্যদের মধ্যে উপজেলা নায়েবে আমীর প্রাক্তন চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তজা, সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুলবিস্তারিত…
দেবহাটার সখিপুর দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা
দেবহাটা প্রতিনিধি: সখিপুর ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বেসরকারি সংস্থা অগ্রগতি সংস্থার আয়োজনে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্প এর আওতায় সখিপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় অগ্রগতি সংস্থার জেলা প্রজেক্ট অফিসার আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাল ইসলাম। অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপ-সহকারী কৃষি অফিসার ইউনুস আলী, সমাজসেবক সোলাইমান হোসেন, ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য যথাক্রমে শেখ মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম,বিস্তারিত…
না ফেরার দেশে চলে গেলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদীর বড় ভাই আশেক মেহেদী
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর বড় ভাই আশেক মেহেদী(৫৭) সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজস্ব বাসভবনে তিনি মৃত বরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের সামসুদ্দীন গাজির ছেলে আশিক মেহেদী ও কালিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর বড় ভাই। আশেক মেহেদী এর মৃত্যুতে উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিকবিস্তারিত…
আশরাফুল সভাপতি, রেজাউল ইসলাম সম্পাদক
ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার কর্মী সম্মেলন
স্টাফ রিপোর্টার :: ‘‘খাস জমির অধিকার ভূমিহীন জনতার, ভূমিদূস্য হঠাও ভূমিহীন বাঁচাও’’- এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির উদ্যোগে দ্বিতীয় কর্মী সম্মেলন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধাবার বিকাল ৪ টায় কামালনগরস্থ সংগঠনের অস্থায়ী কর্যালয়ে ভূমিহীন নেতা আশরাফুল গাজীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি বলেন, অন্তবর্তী সরকারের উপদেষ্টার কাছে ভূমহীন হতদরিদ্র পরিবারের সদস্যদের পুর্নবাসন করার পাশাপাশি তাদের নামে সরকারি খাস জমি চিহ্নিতপূর্বক বরাদ্দের দাবি। এবং উপজেলা সেটেলমেন্ট, উপজেলা ভূমি অফিসবিস্তারিত…
কালিগঞ্জে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করলেন বন সংরক্ষণ অফিসার
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করলেন সামাজিক বনাঞ্চল, যশোর এর বন সংরক্ষণ কর্মকর্তা এএসএম জহির উদ্দীন আকন। বুধবার বিকেলে কালিগঞ্জের পিরোজপুর থেকে মৌতলা পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ ২০২৩-২৪ অর্থবছরের স্ট্রীট বাগান পর্যবেক্ষণ করতে এসে তিনি বলেন, ‘বনায়ন দারিদ্র্য ঘোচায়, দেশকে বাঁচায়’ স্লোগানকে বাস্তবায়ন করার মানসে সামাজিক বনায়নের গুরুত্ব অপরিসীম। এর উপকারিতা, সংরক্ষণ এবং কে বা কারা এর উপকারভোগী তার সুন্দর ব্যাখ্যা উপস্থাপন করেন তিনি। এসময় উপস্থিত আঞ্চলিক ও বিভাগীয় বন কর্মকর্তারা বলেন, একটি সুন্দর দেশ গঠনে সামাজিক বন সংরক্ষণ ও সম্প্রসারণ অপরিহার্য। সাতক্ষীরা অন্য জেলা থেকেবিস্তারিত…
কালিগঞ্জে সাংবাদিক শেখ আব্দুল হামিদ এর দাফন সম্পন্ন
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :: ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হামিদ (৫৮) এর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টাই স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, স্থানীয় বিএনপি, জামায়াত, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: গত সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে সাংবাদিক আব্দুল হামিদ হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালবিস্তারিত…
লেখক আকিব নজরুল তোহা
‘ আমার বাংলাদেশ, বাংলাদেশির বাংলাদেশ’
আমার বাংলাদেশ, বাংলাদেশির বাংলাদেশ উর্বর মাটিতে আল্লার বরকতে চাল-আটা ফসল ফলে হাওর, বাওর, বঙ্গোপসাগর, ঝিলে, জেলার প্রতি মিলিমিটার মাটিতে যা সব কিছু আছে বাংলাদেশির জাতীয় সম্পত্তি হবে। ফরটিন এপ্রিলকে পহেলা বৈশাখ যেখানে বলে, আমার বাংলাদেশ, বাংলাদেশির বাংলাদেশ। পাহারা দিবো অস্ত্র নিয়ে, ভিনদেশি দেখলেই ধরায়ে দিবো সরকারে ভিনদেশিকে ঠাই দিবো না আমার বাংলাদেশে কারন ভিনদেশিরা বাংলাদেশির উপর হামলা করে কারন ভিনদেশিরা বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কোটি বাংলাদেশি পাহারা যদি দেয় অস্ত্র নিয়ে হামলার জবাব প্রতিরোধ ও হামলা বুঝাব জাগো হে বাংলাদেশি কারন জেলার প্রতি মিলিমিটার মাটি আমার বাংলাদেশ, বাংলাদেশির বাংলাদেশ।বিস্তারিত…


