hannansb

 

বাংলাদেশের নতুন সংস্কারে সমর্থন জানিয়ে হোয়াইট হাউসের বিবৃতি

 আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। এতে বলা হয়, বৈঠকে বাইডেন বলেছেন, বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি (রিড আউট) প্রকাশ করে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, মুহাম্মদ ইউনূস সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানাতে গতকাল মঙ্গলবারবিস্তারিত…


ভোটার তালিকা তৈরি পরেই নির্বাচনের তারিখ ঘোষণা

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: দেশের সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ। নতুন সরকার গঠনের পর নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতিবিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিকবিস্তারিত…


আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করবো না: ড. ইউনূস

ইমাএলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশী বন্ধুদের সহযোগিতা কামনা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তারা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করতে চান না। নিউ ইয়র্ক সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘আমাদের কাজ হচ্ছে এটা পরিষ্কার ও সংস্কার করা। আমাদের শুরুটা ভালো করতে হবে। এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন।’ জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশবিস্তারিত…


আশাশুনিতে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানিয়ে আশাশুনি উপজেলার মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্মারক লিপি হস্তান্তর করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমীক সুপার ভাইজার, আশাশুনি সরকারি মাধ্যমিক, আশাশুনি মাধ্যমিক বালিকা, খরিয়াটি মাধ্যমিক, বাইনতলা মাধ্যমাক, পারিশামারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানগণ উপস্থিতবিস্তারিত…


ডুমুরিয়ার নাশকতার দুই মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল  অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ৪৯ জনকে খালাস

ডেস্ক রিপোর্ট::  ডুমুরিয়া থানার নাশকতার দুই মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ৪৯ জনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নীলা কর্মকার এ রায় ঘোষণা করেন। আসামী পক্ষের আইনজীবী মো. আবু ইউসুফ মোল্লা বলেন, “২০১৮ সালের নির্বাচনের আগে ডুমুরিয়ার বামনদিয়ায় বোমা উদ্ধারের একটি নাটক সাজিয়ে মামলা দায়ের করা হয়। এ মামলায় মিজানুর রহমানসহ ১৮ জনের নামে এজাহার দাখিল করে। পরবর্তীতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অন্য একটি মামলায় কারাগারে থাকাবিস্তারিত…


আশাশুনির মরিচ্চাপ নদীর বাঁকড়া ‘কালভার্ট’ ভেঙে পড়ায় চরম জনদুর্ভোগে শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা

আব্দুর রাজ্জাক, আশাশুনি : আশাশুনির মরিচ্চাপ নদীর উপর নির্মিত বাঁকড়া ‘কালভার্ট’ ভেঙে পড়ায় চরম জনদুর্ভোগ স্বীকার হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা। ইতোমধ্যে জোয়ার ভাটায় কালভার্টের একদিকের সংযোগ সড়কে ভাঙন দেখা দেওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পথচারীরা। মঙ্গলবার বিকেলে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের পক্ষে সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এসময় তিনি কালভার্টটি ভেঙে পড়ায় নদীর দুপারের সাধারণ মানুষের কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে শুনে কর্তৃপক্ষকে জানাবেন বলে তাদের আশ্বস্ত করেন। কালভার্টটির পশ্চিম পাশে শোভনালী ইউনিয়ন ও পূর্ব দিকে বুধহাটা ইউনিয়ন।বিস্তারিত…


আশাশুনিতে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক সভা

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। অপেক্ষাকৃত টেঁকসই খাদ্য ব্যবস্থাপনা থেকে সকলের জন্য বিশেষ করে দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার সকালে আশাশুনি সদর ইউনিয়নের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, নারী উদ্যোক্তা, স্বাস্থ্য কর্মী, ইমাম সহ সমাজের সর্বস্তরে প্রতিনিধিত্বকারী ব্যক্তির অংশগ্রহণে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুলবিস্তারিত…


খুলনায় পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট  : লাইফ বীমা খাতের কোম্পানী পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর খুলনা  অঞ্চলে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা আজ শনিবার  অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইনস‍্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব‍্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও ও বাংলাদেশ ইনস‍্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট, বাংলাদেশ ইনস‍্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।


আশাশুনিতে আল্লামা সাঈদী ও শহীদ ছাত্রদের স্মরণে সভা ও দোয়া মাহফিল 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় শ্রীকলস জামে মসজিদে (ভাটার পাশে) এ মাহফিলের আয়োজন করা হয়। শ্রীকলস ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন, ওয়ার্ড সভাপতি মোবারক আলী। প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, আশাশুনি সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুর সবুর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,বিস্তারিত…


কোন গোষ্ঠী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য   সজাগ দৃষ্টি রাখতে হবেঃ আব্দুল খালেক

১৬ বছর পর সাতক্ষীরায় জামায়াতের রুকন সম্মেলন

সাতক্ষীরা সংবাদদাতাঃ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় টেকসই ও অর্থবহ করতে ১৬ বছর পর প্রকাশ্যে রুকন সম্মেলন ও শিক্ষা বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। শুক্রুবার (২০ সেপ্টেম্বর ) সকাল থেকে সাতক্ষীরা আলামিন ট্রাস্টে সাবেক এমপি কাজী শামসুর রহমান অডিটোরিয়ামে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির মুহাদ্দিস রবিউল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। সেক্রটারী মাওলানা আজিজুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া দিনব্যাপি অনুষ্ঠিতবিস্তারিত…