কালিগঞ্জে ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এস এ এম আশিক
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি ও রংধনু কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়টির আজীবন দাতা সদস্য এস এ এম আশিক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১)এর অধীন সদস্য সদস্যা সমন্বয়ে যশোর বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে ৬ মাসের জন্য অ্যাডহক কমিটি অনুমোদন করে ১৬ মার্চ বিদ্যালয়ে প্রেরণ করেন। অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খায়রুল আলম, অভিভাবক সদস্য সৈয়দ আসলাম আলী এবং সদস্য সচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। নব গঠিত অ্যাডহক কমিটির সভাপতি এস এম আশিক জানান তিনি নিজস্ব অর্থায়নে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পানির প্লান্ট,কম্পিউটার, জেনারেটর, ল্যাপটপ, ফটোস্ট্যাট মেশিন, ছাত্র-ছাত্রীদের পৃথকভাবে সাইকেল গ্যারেজ, বিদ্যালয়ের বিভিন্ন ভবনের জানালার গ্রিল নির্মাণ, শিক্ষার্থীদের নামাজের জায়গা এবং অজু করার জায়গা নির্মাণ করে দিয়েছেন। তাছাড়া শিক্ষার্থীদের শিক্ষা সফরে অনুদান, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ প্রদান করে আসছেন। তিনি সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়টির অভিভাবক, শিক্ষক কর্মচারী এবং কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


