hannansb

 

মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল বাদাউই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানী কুয়ালালামপুরে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরটি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার জামাতা খাইরি জামালুদ্দিন। তিনি লেখেন, আল্লাহ তার আত্মার শান্তি দান করুন এবং তাকে সৎকর্মশীলদের মধ্যে স্থান দিন। জানা যায়, পেনাংয়ের বায়ান লেপাসে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন আব্দুল্লাহ আল বাদাউই। ডা. মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর ২০০৩ সাল থেকে ২০০৯বিস্তারিত…


কয়রায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নতুন কার্যালয়ের উদ্বোধন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ এর কয়রা শাখা এজেন্সীর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা সদরের পুরাতন বাসস্ট্যান্ডে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কয়রা এজেন্সির স্বত্বাধিকারী এস এম মনিরুল ইসলাম, ইউপি সদস্য আবু হাসান, ,খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, কয়রা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মইদুল ইসলাম সানা, মেহেদী হাসান, হোমিও চিকিৎসক ডাঃ কামরুজ্জামান,এনজিও প্রতিনিধি মোস্তাক আহমেদ, আবুল কালাম আজাদ বাবলা, এস এম এ মজিদ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রাসেল রানা, আনারুল ইসলাম,বিস্তারিত…


কেশবপুরে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুভ নববর্ষ উদযাপন

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি:: এসো হে বৈশাখ,এসো এসো, অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় শুভ নববর্ষ। জ্বরা-জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এ আহ্বান জানায় বাঙালি জাতী। পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে সারা দেশ।সারাদেশের ন্যায় যশোরের কেশবপুরে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে শুভ নববর্ষ উদযাপন করা হয়। কেশবপুর উপজেলা প্রশাসন এবং জাতীয়তাবাদী দল বিএনপি একযোগে সোমবার (১৪ মার্চ) ১বৈশাখ উদযাপন করেন। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪৩২’ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,বৈশাখী মেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনবিস্তারিত…


কয়রায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ উপকূলীয় জনপদ খুলনার কয়রায় বিভিন্ন কর্মসূচী মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয়েছে। ১৪ এপ্রিল (সোমবার) দিন ব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজন এই বাংলা নববর্ষ পালন করা হয়। সকাল ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ও কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের নেতৃত্বে এক বনার্ঢ্য বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা কয়রার বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। এ ছাড়া দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান সহ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলায় মেতে উঠেন বিভিন্ন শ্রেনী পেশারবিস্তারিত…


শার্শায় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ‍্য র‍্যালী অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : বাদ্যের তালে তালে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য লোকজ উপকরণ গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পতুল, রঙিন প্লেকার্ড আনন্দ শোভাযাত্রায় যোগ করেছে অনন্য মাত্রা। বাংলা নববর্ষ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ উপজেলা প্রশাসন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক সংগঠনবিস্তারিত…


সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপনে পুলিশের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

সাতক্ষীরা সংবাদদাতাঃ পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দশ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এদিকে বৈশাখী মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ মেলা প্রাঙ্গণে একপ্রেস ব্রিফিং এ কথা জানান সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, বাঙালির অত্যন্ত আবেগের জায়গা হল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। বাংলাবিস্তারিত…


সৈয়দপুরে গলায় ফাঁগ লাগিয়ে ভ্যান চালকের আত্মহত্যা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের এক পল্লীতে গলায় ফাঁস লাগিয়ে এক সন্তানের জনক সোহেল রহমান ওরফে সুমন (৩০) নামের এক ভ্যানচালক আত্মহত্যা করেছে। গতকাল রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সিদ্দিকিয়া তেলিপাড়ায় আত্মহত্যার ওই ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা ভ্যানচালক ইয়াকুব আলী ও সুলতানা বেগম দম্পতির পুত্র সে। বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঘরের বাঁশের তীরে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে বলে জানায় তাঁর পরিবারের লোকজন ও এলাকাবাসী। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. সোহরাব আলী ও সুভাষ চন্দ্র রায়সহ সঙ্গীয়বিস্তারিত…


শ্যামনগরে অবৈধ যন্ত্রদানব ডাম্পারের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা আদায়

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত শনিবার সোনার মোড় ও গুমাতলী রোডে অবৈধ ডাম্পার গাড়ি চলাচলে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া দুইটি ভাটার কাছ থেকে তিন দিনের মধ্যে রাস্তার উপর জমে থাকা মাটি পরিষ্কার করে নেওয়ার জন্য মুচলেকা গ্রহণ করা হয়েছে। শ্যামনগর সোনার মোড় ও মুন্সিগঞ্জ টু বংশীপুর হাইওয়ে রোডে ও গ্রামীণ সড়ক দিয়ে প্রতিনিয়ত ভোর সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে ডাম্পার গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে। শ্যামনগর উপজেলার হাইওয়ে রোড সহ গ্রামীন রাস্তা দিয়ে অবৈধভাবে ডাম্পার গাড়ি প্রতিদিন ভোর সকালবিস্তারিত…


কলারোয়ায় পুলিশের উপর ফেনসিডিল ব্যবসায়ীদের হামলা।। আটক ৫

কামরুল হাসান।। কলারোয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে ফেনসিডিলসহ আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেয়ার চেষ্টার অভিযোগে এক নারীসহ ৫জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে কলারোয়ার কাজীরহাট বাজারের ব্র্যাক মোড়ের মোসলেম কারিকরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে আটককৃত পাঁচজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আটককৃ হওয়া ব্যক্তিরা হলেন- কলারোয়ার উত্তর দিগং গ্রামের মুজিবর রহমানের ছেলে সোহাগ হোসেন, হারুণ অর রশীদের ছেলে জহুরুল ইসলাম, বাবু কাগুচীর ছেলে রাসেল হোসেন, মুনসুর কারিকরের ছেলে মোসলেম কারিকর ও আলমগীর কাগুচির স্ত্রী নাসরিন খাতুন। মামলার বাদি ও কলারোয়া থানার উপপরিদর্শক নিকুঞ্জ রায় এর দায়েরকৃতবিস্তারিত…


কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের কমিটি গঠন

কামরুল হাসান।।কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আশি-নব্বই দশকের মাঠ কাঁপানো ফুটবলারদের এই সংগঠনটি শনিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে এক সাধারণ সভার মধ্য দিয়ে গঠিত হয়। গঠিত আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন ডাকসাইটে ফুটবলার শেখ আলতাফ হোসেন ও জাহিদুর রহমান খান চৌধুরী। অন্য কর্মকর্তারা হলেন: সিনিয়র সহ- সভাপতি আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মীর রফিকুল ইসলাম। কৃতী ফুটবলার শেখ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সভাপতি বিএম আব্দুর রশিদবিস্তারিত…