সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিস উদ্যোগে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার উদ্যোগে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয় আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২৫ এর আওতায় বালক অনূ: ১৫ ফুটবল ও অনূ: ১৪ উন্মুক্ত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য ও সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সাংবাদিক মুহা: জিল্লুর রহমান, ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, বিসিবি কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান প্রমুখ। মাস ব্যাপী (২২টি সেশনে) ফুটবল বালক অনূ: ১৫ সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ও সাতক্ষীরা সরকারি কলেজ পুকুরে অনূ: ১৪ উন্মুক্ত সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী
  • ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণে– জেলা প্রশাসক
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন