শাল্যে নিরাপদ পানি নিশ্চিত করতে মিনি আরো (RO) ও ভ্যান হস্তান্তর উদ্বোধন করা হয়
নিজস্ব প্রতিনিধি:শাল্যে নিরাপদ পানি নিশ্চিত করতে মিনি আরো(RO) ও ভ্যান হস্তান্তর উদ্বোধন করা হয়েছে।
বেতনা যুব উন্নয়ন সংস্থার বাস্তবায়নে, উত্তরন ও সেভ দ্যা চিল্ড্রেন এর সহযোগীতায় মঙ্গলবার (২৯ এপ্রিল)বেলা ১২ টার দিকে শাল্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শাল্যে নিরাপদ পানি নিশ্চিত করতে এলাকার মানুষের জন্য তৈরি পানি সরবরাহের ভ্যান ও কমিউনিটি ক্লিনিকে স্থাপিত সুপেয় পানির মিনি আরো(RO) বেতনা যুব উন্নয়ন সংস্থা ও কমিউনিটির মানুষের কাছে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ আকরামুজ্জামান লিটন, শাল্যে কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক মোছা আমেনা খাতুন , বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম , সেভ দ্যা চিল্ড্রেন এর প্রকল্প সমন্বয় কারী আবু বক্কর সিদ্দিক সামী, উত্তরনের প্রকল্প সমন্বয়কারী মোঃ আলী সহ উত্তরনের স্টাফ, বেতনা যুব উন্নয়ন সংস্থার সভাপতি -মাসুদ রানা, সাধারন সম্পাদক সাকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন,সদস্য মোঃ নিয়াজ মাহমুদ সাগর , এছাড়াও এলাকার সাধারন মানুষ।
অনুষ্ঠানের শুরুতে মাসুদ রানা শাল্যে এলাকার মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দিতে গৃহীত প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি বলেন এলাকার মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে শাল্যে আরো থেকে তৈরি দুটি ভ্যানের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। পাশাপাশি শাল্যে কমিউনিটি ক্লিনিক এ একটি ছোট পানির আরো থেকে স্কুলের শিক্ষার্থী সহ ক্লিনিকের সেবা গ্রহীতারা সহজে পানি পান করবে।
এরপর এই কাজের সহযোগী সংস্থার প্রতিনিধি কাজের অগ্রগতি, সম্ভাব্য চ্যালেঞ্জ বিস্তারিত আলোচনা করেন।
তার পর একে একে উপস্থিত অতিথিদের মধ্যে থেকে সকলে উন্মুক্ত আলোচনা রাখেন।
সর্বশেষ সমাজের মানুষকে সুন্দরভাবে পানি সরবরাহ করার প্রত্যয়ে উক্ত কার্যক্রম এর উদ্বোধন করা হয়।পাশাপাশি পানির প্লান্ট ও ভ্যান উপস্থিত সকলেই পর্যবেক্ষন করেন।
সম্পর্কিত সংবাদ
দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয়বিস্তারিত…
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি’র শাশুড়ির ইন্তেকালে কলারোয়া উপজেলা জামায়াতের গভীর শোক
শোকবার্তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ আসনের মাননীয়বিস্তারিত…


