hannansb

 

শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে যখম

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ওয়াজ মাহফিল শুনতে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে লাল্টু (৩০) নামে এক যুবককে কুপিয়ে যখম করা হয়েছে। শুক্রবার রাত ১১ টার সময় উপজেলার রাজাপুর টু গয়রা রোডের শেষ মাথায় ব্রিজের উপর তাকে কুপিয়ে যখম করা হয়। আহত লাল্টু শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের জহুরুল আলী বিশ্বাসের ছেলে। জানা গেছে, ঘটনারদিন রাতে আহত লাল্টু রামপুর থেকে ওয়াজ মাহফিল শুনতে বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামে গিয়েছিল। বাড়ি ফেরার পথে গয়ড়া গ্রামের শেষের মাথায় ব্রিজের উপর পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দূবৃত্বরা তাকে গতিরোধ করেবিস্তারিত…


কয়রায় গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানার পুলিশ বিশেষ অভিষান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭ হাজার ৫০০ শত টাকা সহ মােঃ নুরুল আলম টুটুলকে আটক করেছে। আটক টুটুল উপজেলার দক্ষিন মদিনাবাদ (মােড়ল পাড়া) গ্রামের মােঃ নজরুল ইসলাম মােড়লের পুত্র । জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের দিকনির্দেশনায় থানার এস আই বিজন, এস আই তারেক ও এ এসআই নাসির উদ্দীন সহ সঙ্গীয় ফোর্সরা গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১১ এপ্রিল (শুক্রবার) দুপুর সাড়ে ১২ দিকে টুটুলকে তার বাড়ির সামনে থেকে গাঁজা ও এই নগদ টাকা সহ আটক করাবিস্তারিত…


ব্লাড ক্যান্সারে কেড়ে নিল শিক্ষক দম্পতির একমাত্র পুত্র মাশরাফিকে

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিক্ষক দম্পতি মোস্তাফিজুর রহমান ও মুক্তা নাহারের একমাত্র পুত্র, ১৭ বছর বয়সী মাশরাফি বিন মোস্তাফিজুর দুরারোগ্য ব্লাড ক্যান্সারের কাছে পরাজিত হয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাতটায় ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।হাসিখুশি ও মিশুক স্বভাবের মাশরাফির অকাল প্রয়াণে স্তব্ধ হয়ে গেছে পরিবার ও এলাকাবাসী। উত্তরচক কামিল মাদ্রাসা মাঠে আজ (শুক্রবার) সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয় তার জানাযা। একমাত্র পুত্রকে হারানোর বেদনায় মুষড়ে পড়েছেন শিক্ষক মোস্তাফিজুর ও মুক্তা নাহার। তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদেরবিস্তারিত…


যশোরের শার্শায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী গৃহবধু নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তানিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা মটরসাইকেল চালক গৃহকধুর স্বামী সেলিম হোসেন আহত হয়েছে। বৃহষ্পতিবার (১০এপ্রিল) রাত সাড়ে ৮ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তানিয়া খাতুন উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী দু’জনে বাড়ি থেকে নাভারন বাজার অভিমুখে যাচ্ছিলো। যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানেবিস্তারিত…


ট্রানজিট সুবিধা বাতিলে বেনাপোল বন্দর থেকে ফেরত এলো ৪ পণ্যবাহী ট্রাক

বেনাপোল প্রতিনিধি : ভারত সরকার কর্তৃক বাংলাদেশকে দেয়া গুরুত্বপূর্ণ ট্রানজিট সুবিধা প্রত্যাহারের পর বিরুপ প্রভাব পড়েছে রফতানী বাণিজ্যে। এই ট্রানজিট ভারতীয় ভূখন্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারত বাংলাদেশী রফতানিকারকরা। বুধবার (০৯ এপ্রিল) দুপুরে বেনাপোল বন্দর থেকে ৪টি রফতানী পণ্য বোঝাই ট্রাক রফতানি কারক ফেরত নিয়ে যায় ঢাকায়। এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) জারি করা সার্কুলার নং ১৩/২০২৫-কাস্টমস এর মাধ্যমে কার্যকর হওয়ায় বুধবার থেকে ভুটান, নেপাল এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর থেকে ফেরত যাওয়া পণ্যেরবিস্তারিত…


আশাশুনি প্লাবিত মানুষের মাঝে পুলিশের উপহার সামগ্রী বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনির বিছটে নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষের মাঝে পুলিশ উপহার সামগ্রী বিতরণ করেছেন। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে এ সামগ্রী বিতরন করা হয়। বিছট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ও পানিবন্দী হয়ে পড়া মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। উপহার সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন। এসময় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, এসআই রাজিব মন্ডল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে স্বর্ণালী জন উন্নয়ন ফাউন্ডেশন নামীয় ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ সহ ওই প্রতিষ্ঠানের ০৩ কর্মীকে আটক করা হয়েছে। আজ আজ দুপুর ২টার শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্যাহ আল রিফাত থানা পুলিশের সহায়তায় সদরে অবস্থিত পরিবহন টার্মিনাল সংলগ্ন অবসপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মাসুম এর বাড়ীর ২য় তলায় অভিযান পরিচালনায় করেন। এসময় স্বর্ণালী জন উন্নয়ন ফাউন্ডেশন এর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে আটককৃতরা কোন বৈধ প্রমানপত্র দেখাতে পারেনি। একপর্যায়ে অফিস কক্ষ তল্লাশি করে নগদ সাড়ে ৯হাজার টাকা,বিস্তারিত…


জোবায়দুল সভাপতি, রুবেল সাধারণ সম্পাদক হৃদয়ে সৈয়দপুর’র কেন্দ্রীয় কমিটি গঠন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর” এর নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনটির সাধারণ সভায় সর্বসম্মতিতে এক বছর মেয়াদী ২৩ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে মো. জোবায়দুল ইসলাম সাগর এবং সাধারণ সম্পাদক পদে মো. রুবেল নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ সভাপতি মো. আসাদ সোহাগ ও তাসনিয়া তৃষা সাথী, যুগ্ম সম্পাদক মো. খালিদ হাসান ও মো. শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেসকাত রহমান রিদয়, সহ -সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান শাহিন, প্রচার সম্পাদক মার্জিয়া রেজা রাইদা, উপ প্রচার সম্পাদক আবু তালেব নয়ন, দপ্তরবিস্তারিত…


কলারোয়ায় বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চুর বিবৃতি

কামরুল হাসান।। কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু সমাজের আলো নামক অনিবন্ধিত একটি ফেসবুক নিউজ পোর্টালের বিষয়ে ভিন্নমত পোষণ করে বিবৃতি দিয়েছেন। বুধবার(৯এপ্রিল) সন্ধ্যায় বিবৃতিতে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, সমাজের আলো নামক অনিবন্ধিত অনলাইন পত্রিকার কথিত সম্পাদক ও প্রকাশক ইয়ারব হোসেনের ফেসবুক পেইজে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রতিবেদনটি তাঁর দৃষ্টিগোচর হয়েছে। লিখিত বিবৃতিতে তিনি জানান, প্রতিবেদনে তাঁর ৩টি বাড়িও অঢেল সম্পদের কাল্পনিক, আজগুবি গল্প সাজানো হয়েছে। শেখ আব্দুল কাদের বাচ্চু জানান, প্রকৃত সত্য হলো, দীর্ঘবিস্তারিত…


ইসলামের সুমহান দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার আহবান

সাতক্ষীরা সংবাদদাতা:: পাড়া—প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়—স্বজনসহ ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত গণসংযোগ পক্ষের উদ্বোধনে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে শহর জামায়াতের নায়েবে আমীর সাবেক কাউন্সিলর ফখরুল হাসান লাভলু, মাওলানা মুস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী এড.আবু তালেব, মাষ্টার বদিউজ্জামানসহ সাতক্ষীরাবিস্তারিত…