hannansb
কয়রায় অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষনে ট্যাংকি বিতরণ
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় সুপেয় পানি সংরক্ষণের জন্য ৩০ টি দরিদ্র পরিবারের মাঝে ১,হাজার লিটারের পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার ‘সৃজন’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। সোমবার বিকাল ৪টায় উত্তর বেদকাশী কলেজিয়েট স্কুলে এই পানির ট্যাংকি বিতরণ করা হয়। এসময় ট্যাংকি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল বাকী। বিশেষ অতিথী ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইস্তিয়াক আহমেদ, অগ্রগতি সংস্থার প্রকল্প ব্যাবস্থাপনা পরিচালক রিয়াজ রিয়াজ আহমেদ, মোঃ আঃ সালাম,রিপনবিস্তারিত…
এন্ট্রি-লেভেল ফোন এক্স৫বি সিরিজের ওপর সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে
নিউজ ডেস্ক :: যারা স্বল্প বাজেটে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য দুর্দান্ত ঘোষণা দিয়েছে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। ব্র্যান্ডটি তাদের এন্ট্রি-লেভেল ফোন এক্স৫বি সিরিজের ওপর সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে। বাজেট-বান্ধব এ দু’টি মডেল – এক্স৫বি প্লাস এখন ১২,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১০,৯৯৯ টাকায়, আর এক্স৫বি পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকার বদলে ৯,৯৯৯ টাকায়। এক্স৫বি সিরিজের স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরমেন্স। স্মার্টফোনগুলোতে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সুবিশাল ব্যাটারি। অনার ল্যাবের পরীক্ষায় দেখা গেছে, ১০০০ বার চার্জের পরেও ৮৫ শতাংশ কার্যক্ষমতা বজায়বিস্তারিত…
ঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তার র্যাংক ব্যাজ পরিধান
এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত ১৫ জন কর্মকর্তার র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান ০৬ আগস্ট বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তরের কনফারেন্স রুমে এক জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণের উদ্দীপনা ও আনন্দের পাশাপাশি ছিলো এক গৌরবময় পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রাবিস্তারিত…
স্থায়ী সমাধানে গেট সংস্কার ও খাল খনন জরুরী
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা ও কয়রা উপজেলার ৪ ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে মিনহাজ নদী পরিদর্শন করেছেন প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি টিম। সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম তত্ত্বাবধানে টিমটি বুধবার সকালে মিনহাজ নদী পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত এবং সমাধানে করণীয় বিষয় নির্ধারণ করেছেন। খাল খনন ও স্লুইচ গেট সংস্কার সহ নির্ধারিত বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন হলে বৃহৎ এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধান হবে বলে মনে করছেন পরিদর্শন টিম। উল্লেখ্য উপজেলার বদ্ধ নদ-নদীর মধ্যে ঐতিহ্যবাহী মিনহাজ অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী। পাইকগাছা ও কয়রার ৪ ইউনিয়নের মধ্যবিস্তারিত…
আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপুর্তি পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাস’র বিজয় র্যালী
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জাসাস’র উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপুর্তি পালন উপলক্ষে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। ৬ আগষ্ট বুধবার বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমানের নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালী শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির বিজয় র্যালীতে অংশগ্রহণ করেন। এসময় বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা জাসাস ‘র সদস্য সচিব মো. ফারুক হোসেন, সদর উপজেলা জাসাস ‘র আহবায়ক মোঃ আব্দুল কাদের, সদস্য সচিব সাদাত হোসেন, পাটকেলঘাটবিস্তারিত…
শিক্ষানুরাগী আবুল হোসেনের ইন্তেকাল
সাতক্ষীরা প্রতিনিধি: দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাসের আপন ফুপাতো ভাই তালা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফারুক হোসেনের পিতা আবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায়) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৬২ বছর। ৫ আগস্ট দিবাগত রাত সাড়ে ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিষুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি একজন সদালাপী, দায়িত্বশীল এবং শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি অগণিত ছাত্র—ছাত্রীকে আলোর পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৬ আগষ্ট তালার মাগুরাবিস্তারিত…
বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন কলারোয়ার বৃহৎ সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব এর নিজস্ব বাসভবনে এ সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম,এ আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা:আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজউদ্দীন রিপন, নির্বাহী সদস্যবিস্তারিত…
ভাদিয়ালি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষকের মৃত্যুতে শোক জ্ঞাপন
কামরুল হাসান।। কলারোয়ার ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির প্রাক্তন সম্পাদক বদরুজ্জামান(৫৬)খুলনায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন- সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান, কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারব সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম,এ করিম, বাবু হরিসাধন ঘোষ , মোঃ রুহুল আমিন, মো. সামছুল হক, মো. আসাদুজ্জামান, মোছা. নিগার সুলতানা, মো.বিস্তারিত…
কলারোয়ায় গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
এম এ আজিজ (নিজস্ব প্রতিনিধি) : সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ কবিরুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যাবসায়ী কবিরুল সোনাবাড়ীয়া বাজারের চায়ের দোকানদার ও দক্ষিন ভাদিয়ালী গ্রামের জাফর আলী গাজীর ছেলে। কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম নাছির উদ্দীন জানান, মাদক ক্রয়- বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাবাড়ীয়া বাজারে একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে দোকান মালিক কবিরুল ইসলামকে আটক করা হয়। পরে তারবিস্তারিত…
আশাশুনি উপজেলাকে স্বতন্ত্র আসনের দাবীতে সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।। আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে একীভূত করে সংসদীয় আসন-১০৭ (সাতক্ষীরা-৪) করার সিদ্ধান্ত বাতিলের দাবী ও আশাশুনি উপজেলাকে স্বতন্ত্র আসনের দাবী জানিয়ে আশাশুনিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধনের আয়োজন করে আশাশুনি সচেতন নাগরিক সমাজ। মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় হাজার হাজার জনগণের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,সাতক্ষীরা ল’ ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি এড.আব্দুস সোবহান মুকুল,ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক,সাবেক এমপি মরহুম মাওঃ এ এম রিয়াছাত আলীর বিশ্বাসের পুত্র মাওঃ নুরুল আবছার মুরতাজা,আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি এবিএম আলমগীরবিস্তারিত…


