নিখোঁজের ৪ দিন পর মৃতদেহ উদ্ধার

এম এ আজিজ নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের চার দিন পর রাজমিস্ত্রি ইমরান হোসেনের (২৭) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার। আজ (বুধবার) সকালে উপজেলার কাজির হাট কলেজের সামনে মাছের ঘের থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের পুত্র ইমরান হোসেন। পেশায় তিনি রাজমিস্ত্রি, দুই কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে স্ত্রী, সন্তান ও মা-বাবা হয়ে পড়েছেন বাকরুদ্ধ।

নিহতের স্ত্রী জানায়, ২৪ আগস্ট সকালে ইমরানের ঘনিষ্ঠ বন্ধু রিপন তাকে ফোনে ডেকে নেয়। সে সময় স্ত্রী-সন্তানের সঙ্গে শেষ কথোপকথনে তিনি বলেন, “বাজার থেকে মেয়ের জন্য স্কুল ব্যাগ আর বেদানা নিয়ে ফিরবো। বাড়ীতে না ফেরায় দুই দিন পর ২৬ আগস্ট পরিবারের পক্ষ থেকে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ইমরানের মা আমেনা বেগম বলেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “রিপন আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, “২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন,প্রাথমিকভাবে মনে করছি এটি একটি হত্যাকাণ্ড। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
  • কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান