hannansb

 

আশাশুনি উপজেলাকে স্বতন্ত্র আসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে একীভূত করে সংসদীয় আসন-১০৭ (সাতক্ষীরা-৪) করার সিদ্ধান্ত বাতিলের দাবী ও আশাশুনি উপজেলাকে স্বতন্ত্র আসনের দাবী জানিয়ে আশাশুনিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) কেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধনের আয়োজন করে আশাশুনি সচেতন নাগরিক সমাজ। আনোয়ারুল হকের উপস্থাপনায় হাজার হাজার মানুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ল’ ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি এড. আব্দুস সোবহান মুকুল, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক এমপি মরহুম রিয়াছাত আলীর পুত্র নুরুল আফসার মুরতাজা, আশাশুনি বাজার কমিটির সভাপতি এবিএমবিস্তারিত…


কয়রায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাংবাদিক কামাল হোসেন, ছাত্র অধিকার পরিষদেরবিস্তারিত…


কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

কামরুল হাসান।। কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে ৩৬ জুলাই গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০ টায় “বুকের মাঝে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং কামিল তাফসীর বিভাগে পাঠদানের অনুমতি পাওয়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও দুদুকের পরিচালক ড.খান মীজানুল ইসলাম সেলিম। প্রধানবিস্তারিত…


(Untitled)

কলারোয়া ব্যুরো।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ। দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন প্রতিষ্ঠান প্রধান কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা ও দোয়ানুষ্ঠানে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল,বিস্তারিত…


কয়রা ছিদ্দিকিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৪ আগস্ট ) সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে সিদ্দিকীয়া এ্যলামনাই এসোসিয়েশনের পক্ষে থেকে এই  সংবর্ধনা দেওয়া হয়। কয়রা সিদ্দিকীয়া এ্যালামন্যাই এসোসিয়েশনের সভাপতি প্রাক্তন ছাত্র মোঃ ফরহাদ হুসাইনের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেনের পরিচালনার এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিদ্দীকিয়া এ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক,কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোস্তফা মাহবুবুল আলম,উপাধ্যক্ষ মাওঃ মানছুর আলী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণবিস্তারিত…


সাতক্ষীরা-৪ আসনের সিদ্ধান্ত বাতিল করে আশাশুনি উপজেলাকে ১টি সংসদীয় আসনের দাবীতে নির্বাচন কমিশনে আবেদন

এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে একীভূত করে সংসদীয় আসন-১০৭ (সাতক্ষীরা-৪) করার সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সাবেক সংসদ সদস্য মরহুম মাওঃ এ এম রিয়াছাত আলী বিশ্বাসের পুত্র ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর নু.আ.ম. মুরতাজা আলী এলাকাবাসীর পক্ষ থেকে এ আবেদন করেছেন। লিখিত আবেদনে তিনি জানান,সাতক্ষীরা জেলার দক্ষিণাংশে অবস্থিত আশাশুনি ও শ্যামনগর উপজেলা বাংলাদেশ স্বাধীনের পর হতে-২০০৮ সালের আগ পর্যন্ত ২টি আসন ছিল। ১টি সংসদীয় এলাকা সাতক্ষীরা-৩ আশাশুনি ও অপরটি সংসদীয় এলাকা সাতক্ষীরা-৫ শ্যামনগর উপজেলা আসন ছিল। যা ছিল ভৌগলিকভাবেবিস্তারিত…


পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের কুল থেকে ৭০ বছর বয়সের অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল আনুমানিক ৯ টার দিকে স্থানীয় এক নৌকা চালক লাশটি উপজেলার দেবদুয়ার ধরম পীরের মাজারের পাশে কপোতাক্ষ নদের পশ্চিম কুলে দেখতে পায়। তিনি পাশে বসবাসরত আবাসনের বাসীন্দাদের লাশের খবরটি জানান। তারা সেখানে যেয়ে লাশটি সনাক্ত করার চেষ্টা করেন। কিন্তু সেটা বিবস্ত্র অবস্থায় উপড় করা অবস্থায় থাকায় তারা সনাক্ত করতে পারেনি বলে জানান। এরপর স্থানীয়রা দুপুর ১২ টার দিকে থানা পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পরে নৌ-পুলিশকে সংবাদবিস্তারিত…


কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মাদক কারবারি আলী হোসেন’কে গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ০৩ আগস্ট ২০২৫, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ০১ নং রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা এর নেতৃত্বে একটি চৌকস টিম নাগেশ্বরী পশ্চিম রামখানা এলাকার মাদক কারবারি মোঃ আলী হোসেন (৩২) কে ০৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী থানাধীন পশ্চিম রামখানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফবিস্তারিত…


সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃ নির্ধারণের দাবিতে আশাশুনিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি-শ্যামনগর প্রস্তাবিত সীমানা বাতিল,সাতক্ষীরার পাঁচটি আসন পূনর্বহাল ও আশাশুনিকে স্বতন্ত্র আসনের দাবি এবং সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃ নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ আগস্ট) বিকাল ৫ টায় আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নায়েব আমির মাওঃ নুরুল আবছার মুর্তাজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য,বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সবুর। সদর সেক্রেটারি মাওলানা আব্দুল হাইবিস্তারিত…


সাতক্ষীরা সদর উপজেলা ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় স্বেচ্ছাস সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামবিস্তারিত…