hannansb

 

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার কপিলমুনিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মামভাবে হত্যা করার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ আগস্ট বেলা ১১ টার সময় কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ,বিস্তারিত…


লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ পালিত হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাট আনসার ব্যাটালিয়নে (৩৪ বিএন) পরিচালক ও অধিনায়ক মোঃ কামারুজ্জামান। আজ ১২ আগষ্ট সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অধিনায়ক তার দপ্তরের সামনে একটি আমড়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে অধিনায়ক মোঃ কামারুজ্জামান বলেন, “একটিবিস্তারিত…


সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে যুব দিবস পালিত

সাতক্ষীরা সংবাদদাতা: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর যুব বিভাগের উদ্যোগে নানা আয়োজনে যুব দিবস পালিত হয়েছে। ১২ আগস্ট বিকাল সাড়ে ৪টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা যুব বিভাগের সভাপতি উপা: ওমর ফারুক, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমীর জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, শহর যুববিভাগের সভাপতি আবুবিস্তারিত…


আশাশুনিতে পেশাজীবি বিভাগের উপজেলা বৈঠক অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনি উপজেলা পেশাজীবী বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২আগস্ট)বিকাল ৪ টায় আশাশুনি আল- আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা আতাউর রহমান। সেক্রেটারী মাওলানা আব্দুর রশিদ মোড়লের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিভাগের উপদেষ্টা আবু মুছা তারিকুজৃজামান তুষার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিক্ষা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বারী,ব্যবসায়ী সংগঠন (আই বি ডব্লিউ এফ)এর উপজেলা সভাপতি এ বিএম আলমগীর পিন্টু,আনুলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুল ইসলাম,ডাক্তার আবু জাহাম,মোঃ মহসিন আলম,কামরুল ইসলাম,ডাক্তার আব্দুল্লাহ আলবিস্তারিত…


খুলনা জেলা স্কুলের শিক্ষক আলাল হুদার দাফন সম্পন্ন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের কৃতি সন্তান খুলনা জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও দরগাহপুর কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ আলাল হুদা (হুদা স্যার)-এর দাফন কাজ সম্পন্ন হয়েছে। রবিবার দ্বিতীয় জানাজা নামাজ শেষে দরগাহপুর পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে জোহর নামাজের পরে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। ঐদিন এশা বাদ খুলনা জেলা স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শেখ আলাল হুদা স্যার দরগাহপুর সিদ্দীকীয়াবিস্তারিত…


১৩ আগস্টের কর্মসূচি সফল করতে কলারোয়ায় শিক্ষকদের প্রস্তুতি সভা

কামরুল হাসান।। কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিষ্ঠান প্রধানদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সমিতি’র নিজস্ব ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান। সভায় আগামী ১৩ আগস্ট বুধবার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট আয়োজিত জাতীয় প্রেসক্লাবের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ সভায় প্রত্যেক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক ও একজন শিক্ষক প্রতিনিধিসহ দু’জন করে শিক্ষক ঢাকার সমাবেশে যোগদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষকদের সমাবেশে যোগদানের জন্য প্রয়োজনীয় পরিবহনের ব্যবস্থা শিক্ষক সমিতির পক্ষ থেকে বহন করার সিদ্ধান্তটিবিস্তারিত…


কলারোয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে আগুন

কামরুল হাসান।।কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অফিসে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় স্থানীয় শিক্ষক ও এলাকাবাসীরা আগুন নেভাতে ব্যাপক সাহায্য করেন। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.জহুরুল ইসলামসহ অন্যান্যরা সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন। কম্পিউটারের আইপিএস এর ব্যাটারির স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ইউএনও মো.জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম।বিস্তারিত…


প্রেস বিজ্ঞপ্তি

কলারোয়ায় দলীয় কার্যক্রম থেকে ছাত্রদল নেতা রোমেল ও শুভ রাসেলকে অব্যাহতি প্রদান

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গঠনতন্ত্র পরিপন্থি কার্যক্রম এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক কলারোয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ১। খালেদ মঞ্জুর রোমেল, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কলারোয়া উপজেলা শাখা ও ২। শুভ রাসেল, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কলারোয়া পৌরসভা শাখাদের দলীয় পদ এবং দলের সকল প্রকার কার্যক্রম হইতে অব্যহতি প্রদান করা হইল। এখন হইতে দলের সঙ্গে তাহাদের কোন সম্পৃক্ততা নাই। তাহাদের যে কোন কর্মকান্ডের জন্য দল কোন প্রকার দায় দায়িত্ব বহন করিবে না। বৃহস্পতিবার (৭আগস্ট) দেয়া প্রেসবিস্তারিত…


আশাশুনি ও শ্যামনগরকে একীভূত করে সংসদীয় আসনের আপত্তিতে স্মারকলিপি প্রদান

এস,এম মোস্তাফিজুর রহমান।।বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে একটি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিরুদ্ধে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিটি আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রেরন করা হয়। আশাশুনি উপজেলাবাসীর পক্ষে সাবেক সংসদ সদস্য মরহুম এএম রিয়াছাত আলী বিশ্বাসের ছেলে নু.আ.ম.মুরতাজা আলীসহ একাধিক সংক্ষুব্দ ব্যক্তি স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে,বাংলাদেশ স্বাধীনের পর হতে ২০০৮ সালের আগ পর্যন্ত সাতক্ষীরায় ২টি আসন ছিল। ১টি সংসদীয় এলাকা সাতক্ষীরা-৩ আশাশুনি আসন ও অপরটি সংসদীয় এলাকা সাতক্ষীরা-৫ শ্যামনগর উপজেলা আসন। যা ছিল ভৌগলিকভাবে দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগপূর্ণ উপকূলবিস্তারিত…


সাতক্ষীরায় জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরায় জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জার্মান ভিত্তিক সংস্থা বিএমজেড ও ওয়েলহাঙ্গারহিলফি (ডবলুএইচএইচ) এর অর্থায়ণে ক্রিয়েটিভ পাথওয়েজ ও আনন্দ এর আয়োজনে “জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিরাপদ পানি, স্যানিটেশন, কৃষি ও বর্জ্য অপসারণ, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার (উপ সচিব) মাশরুবা ফেরদৌস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায়বিস্তারিত…