আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া ও ইফতার মাহফিল

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান আলী। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ও শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক। উপজেলা সেক্রেটারী ডাঃ বোরহান উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শোভনালী ইউনিয়ন সভাপতি মাওঃ খোরশেদ আলম,সেক্রেটারী মইনুল ইসলাম,বধহাটা সভাপতি আইয়ুব রসুল ও আমজেদ হোসেন,দরগাহপুর সভাপতি ডাক্তার বুলবুল আহমেদ,বড়দল সভাপতি হাবিবুর রহমান,আশাশুনি সদর সভাপতি আবুল কাশেম সানা ও মিজানুর রহমান,শ্রীউলার আবারুল ইসলাম,খাজরার জাকির হোসেন ও তরিকুল ইসলাম,আনুলিয়া সভাপতি মাওঃ ইউসুফ আলী,সেক্রেটারী মইনুল হোসেন,প্রতাপনগর সভাপতি মাওঃ মোয়াজ্জেম হোসেন,সেক্রেটারী নাজমুল হক,কাদাকটি সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান