আশাশুনিতে পেট্রোল পাম্প পরিদর্শনে এমপি রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান।। জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর করতে এবং অসাধু সিন্ডিকেট ভাঙতে সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন।  মঙ্গলবার(১৭ মার্চ) তিনি পেট্রোল পাম্প পরিদর্শন করেন। 
অভিযোগ রয়েছে,এলাকা পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ বা সীমিত করে রাখা হয়েছিল। জনদুর্ভোগের এই খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১২টায় এমপি মুহাদ্দিস রবিউল বাশার প্রথমে বুধহাটা রহমান ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এরপর দুপুর ১টার দিকে মহেশ্বরকাটি ফিলিং স্টেশনে গমন করেন। মহেশ্বরকাটি ফিলিং স্টেশন পরিদর্শনের সময় সেখানে অকটেন মজুত থাকার প্রমাণ পান এমপি। অথচ সাধারণ ক্রেতাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এ সময় তিনি পাম্প মালিক ও কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,“কোনোভাবেই সাধারণ ভোক্তাদের হয়রানি করা যাবে না। মজুত রাখা তেল এখনই মানুষের কাছে বিক্রি করতে হবে।”
এমপির এই শক্ত অবস্থানের পর মুহূর্তের মধ্যেই পাল্টে যায় দৃশ্যপট। তার কড়া নির্দেশের পর এমপির উপস্থিতিতেই ভোক্তাদের মাঝে তেল সরবরাহ শুরু হয়। কয়েকদিন ধরে তেল না পেয়ে চরম ভোগান্তিতে থাকা মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ অবশেষে তেল পেয়ে ব্যাপক স্বস্তি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ভোক্তারা এমপির তড়িৎ ও সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনকালে আশাশুনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ নুরুল আবসার মুরতাজা,বুধহাটা ইউপির চেয়ারম্যান প্রার্থী ও সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম এবং এমপির ব্যক্তিগত সহকারী (পিএ) শরিফুল ইসলাম প্রমুখ তাঁর সাথে ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল