hannansb
কাদাকাটিতে এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা
এস,এম মোস্তাফিজুর রহমান।।।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে-২০২৬ সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি)আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী প্রচারনা, মোটরসাইকেল শোডাউন ও পথসভা করা হয়েছে। মঙ্গলবার(২৫ নভেম্বর)সকাল ১১টায় হলদিপোতায় শত শত মহিলার উপস্থিতিতে বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমির মাওঃ আবু বক্কার সিদ্দিক এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হায়দার এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক। বিকাল ৩ টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নেরবিস্তারিত…
আশাশুনির খাজরায় কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনির খাজরা ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকালে খাজরার দেয়াবর্ষিয়া দীঘিরপাড় জগদ্ধাত্রী মন্দিরের সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শিবপদ মন্ডলের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এসেছি, আপনাদের জীবন মান, রাস্তাঘাট, পরিবেশ সবকিছু দেখলাম। আমি নির্বাচিত হতে পারলে সবকিছুর পরিবর্তন আনবো। আমি কালিগঞ্জবিস্তারিত…
সাতক্ষীরা সদরের বিভিন্ন স্থানে আলহাজ্ব আব্দুর রউফ এঁর ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের জননন্দিত ও প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণসহ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪নভেম্বর) বিকালে সাতক্ষীরা সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ঘোনা বাজার, মোবারকের মোড়, সনকা বাজার ও ভাড়ুখালি বাজারে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মো.বিস্তারিত…
কলারোয়ায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়ায় ২০২৫-২৬ মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৪ নভেম্বর) সকাল ১১টায় কলারোয়া খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্বে)সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। অটো রাইসমিল মালিক আঃ হাকিমের চাল সংগ্রহের মাধ্যমে এ মওসুমের ধান চাল সংগ্রহের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস.এম. এনামুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা আবুল হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, খাদ্যবিস্তারিত…
কলারোয়া হাসপাতাল সড়কের কাজ শেষ হচ্ছে ডিসেম্বরে
্র্ কাম হাসান।। বহুল কাঙ্ক্ষিত কলারোয়া হাসপাতাল সড়কের পুনঃনির্মাণ কাজ তিন মাস ধরে চলছে। কিছুটা ধীরে হওয়া এই নির্মাণকাজটি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। প্রায় ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ৭০০ মিটার দীর্ঘ ইউনিব্লক আকারে নির্মীয়মাণ এই সড়কটির নির্মাণ কাজ বর্তমানে জোরেশোরে শুরু হওয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে। রোববার (২৩ নভেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, হাসপাতাল সড়কের কাজ পুরোদমে চলছে। রোলার দিয়ে রোলিং করা হচ্ছে। কাজটি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘ ভোগান্তির পর একপ্রকার আশা ছেড়ে দিয়েছিলাম রাস্তাটির সংস্কারেরবিস্তারিত…
সাতক্ষীরার ভোমরায় আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার কর্মী সমাবেশ
নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা (সিইএইচআরএএল) কর্মী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা সাতক্ষীরা সদর উপজেলা কমিটির আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ধ্রুব গোপাল দাসের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষেরবিস্তারিত…
দরগাহপুরে এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা
এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি)আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর থেকে শত শত মোটর সাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে খরিয়াটি গিয়ে শেষ হয়। দাঁড়িপাল্লা,দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত শোডাউনটি যাওয়ার পথে রাস্তার দুই ধার দিয়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ,হিন্দু-মুসলিম দাঁড়িপাল্লার প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানায়। সকাল ১১টায় দরগাহপুরে শত শত মহিলার উপস্থিতিতে বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়নবিস্তারিত…
আশাশুনি মডেল মসজিদে নামাজের উদ্বোধন করলেন মুহাদ্দিস রবিউল বাশার
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনির ঐতিহ্যবাহী মডেল মসজিদে জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) জুম্মার নামাজে ইমামতির মাধ্যমে মসজিদে নামাজ আদায়ের উদ্বোধন করেন,প্রখ্যাত শিক্ষাবিদ ও আলেমে দ্বীন সাতক্ষীরা-৩(কালিগঞ্জ-আশাশুনি)আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মুফতি মুহাদ্দিস মাওঃ রবিউল বাশার। ইসলামিক ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা ফিল্ড সুপার ভাইজার মাওঃ আছাদুল্লাহর সঞ্চালনায় খুৎবা পূর্ব আলোচনায় অংশ নেন,সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম পিপিএম(বার),মুহাদ্দিস রবিউল বাশার,জামায়াত নেতা এড.আঃ সোবহান মুকুল,মাওঃ নূরুল আফছার মোর্তাজা,উপাধ্যক্ষ আঃ সবুর ও মাওঃ আবু বক্কর ছিদ্দিক। নামাজে ইমামতি করেন ১নং শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক।বিস্তারিত…
কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফলে একাধিক প্রস্তুতিসভা
কামরুল হাসান।। কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফল করতে একাধিক ইউনিয়নে বিএনপি ও যুবদলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ নভেম্বর কলারোয়া ফুটবল মযদানে অনুষ্ঠেয় তারুণ্যের সমাবেশ সফল করতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত কুশাডাঙ্গা, দেয়াড়া ও যুগিখালি ইউনিয়ন বিএনপি ও যুবদল আয়োজিত এ সকল অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রাজু, রুহুল আমিন খোকন, ইউনিয়ন বিএনপির নেতা সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, ফজলুর রহমান মোল্লা, সহকারী অধ্যাপক আব্দুল জব্বার, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, মাস্টার আব্দুল আলিম, আনিছুর রহমান,বিস্তারিত…
সাতক্ষীরা জেলার সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার এঁর মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার এঁর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী মাহফুজুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধবিস্তারিত…


