কলারোয়ায় নানা অনিয়মের কারনে ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
কামরুল হাসান।।কলারোয়ায় বিভিন্ন অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় ক্লিনিকসহ ৫টি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কয়েকটি প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে তিনি নানা অসংগতির কারণে এগুলি বন্ধ করে দেন।
এ সময় নানান অভিযোগ, অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় তিনটি ক্লিনিক ও দুটি এক্সরে সেন্টার তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। বন্ধের নির্দেশ দেয়া প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের ডাক্তার রমজান আলীর আছিয়া মেমোরিয়াল ক্লিনিক, ডাক্তার কবিরুল ইসলামের মায়ের হাসি ক্লিনিক, পৌর সদরের জনসেবা ক্লিনিক ও গরুহাট মোড়ের দুটি এক্সরে সেন্টার।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জনের সাথে পরিদর্শনে থাকা কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
কামরুল হাসান।। কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল মাদকদ্রব্য (Eskuf) উদ্ধার এবং মাদক মামলারবিস্তারিত…
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
কলারোয়া ব্যুরো:কলারোয়ায় তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা’২০২৬-এর সফল সমাপ্তি হলো। মঙ্গলবার (২৮ জুলাই)বিস্তারিত…


