hannansb

 

কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন

কামরুল হাসান।। কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৫ এপ্রিল ২০২৬) ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (ওসাপ)-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় ৫নং ওয়ার্ডের পাড়ুইপাড়া কমিউনিটিতে একটি পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কলারোয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী অফিসার তুষার কান্তি দাস, সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটির বাসিন্দা এবং ওসাপ বাংলাদেশের কর্মীরা। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আরিফুল ইসলাম বলেন, নিরাপদ পানিরবিস্তারিত…


কলারোয়ায় নানা অনিয়মের কারনে ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কামরুল হাসান।।কলারোয়ায় বিভিন্ন অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় ক্লিনিকসহ ৫টি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কয়েকটি প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে তিনি নানা অসংগতির কারণে এগুলি বন্ধ করে দেন। এ সময় নানান অভিযোগ, অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় তিনটি ক্লিনিক ও দুটি এক্সরে সেন্টার তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। বন্ধের নির্দেশ দেয়া প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের ডাক্তার রমজান আলীর আছিয়া মেমোরিয়াল ক্লিনিক, ডাক্তার কবিরুল ইসলামের মায়ের হাসি ক্লিনিক, পৌর সদরের জনসেবা ক্লিনিক ও গরুহাটবিস্তারিত…


আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন।। আতঙ্কে এলাকাবাসী

এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ভেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। ফলে এলাকার হাজার হাজার পরিবার ভাঙন আতঙ্কে ভুগছে। আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া খেয়াঘাটের কাছে পাউবো’র বাঁধে সম্প্রতি মাটি-বালি ভর্তি বালির বস্তা/জিএ ব্যাগ ফেলে বাঁধ রক্ষার কাজ করা হয়েছে। মানুষ ভেবেছিল বেশ কিছুকাল ভাঙ্গন আতঙ্ক থেকে তারা নিস্কৃতি পেতে যাচ্ছে। কিন্তু না বেশীদিন আনুলিয়ার জনসাধারণকে শান্তিতে থাকা হলোনা। বাঁধটিতে কয়েকদিন আগে থেকে ফাটল শুরু হয়। কিন্তু তাৎক্ষণিক প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয়নি। ফলে রবিবার (৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে খোলপেটুয়া নদীর প্রবল স্রোতের চাপে সবুর গাজীরবিস্তারিত…


কলারোয়ায় নবাগত ইউএনওর সাথে পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের শুভেচ্ছা বিনিময়

কামরুল হাসান।। কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সাথে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কলারোয়া উপজেলা পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার এবং সাধারণ সম্পাদক নিশিত রায় চৌধুরীর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন। মতবিনিময় সভায় স্থানীয় মন্দিরসমূহের উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। ইউএনও আরিফুল ইসলাম সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। সৌজন্য সাক্ষাৎ শেষেবিস্তারিত…


কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় সভা

কামরুল হাসান।। কলারোয়ায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ এইচএম শাহিন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা গঠনমূলক সমালোচনা করুন। ভালোকে ভালো বলবেন। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে উপজেলার সকল উন্নয়ন কাজে সম্পৃক্ত হতে চাই। নিজেকে সাংবাদিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, আমি সাংবাদিকদের সম্মান ও মর্যাদা সমুন্নত রেখে চলতে চাই। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার বর্তমান জ্বালানি তেলবিস্তারিত…


সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলনের সাবেক ছাত্রনেতাদের নিয়ে আল আমিন ট্রাস্ট, কাজী শামছুর রহমান মিলনায়তন সাতক্ষীরায় এক ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন তালা কলারোয়া আসনের এমপি ও খুলনা অঞ্চলের পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাদ্দিস আব্দুুল খালেক, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলার সম্মানিত সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান।


ঈদ মোবারক ওয়াস-সালাম

ঈদ মোবারক। সাতক্ষীরা নিউজ এর পক্ষ থেকে নিউজ সংশ্লিষ্ট সকলকে জানাই ঈদ মোবারক। ঈদের অনাবিল প্রশান্তি আর মমতা ছড়িয়ে যাক বিশ্ব মানবতার অন্তর থেকে অন্তরে। সত্যের আলোয় উদ্ভাসিত হোক হিংসা আর বর্বরতার ক্রোধে নিমজ্জিত অবিবেচক ব্যক্তিদের হৃদয়। খুনঝরা পিচ্ছিল জনপদ আবারও সুভাষিত হোক, বাসযোগ্য হোক নিষ্পাপ আদম সন্তানের পদচারণায়, এই কামনায়, ঈদ মোবারক। সম্পাদক। সাতক্ষীরা নিউজ।


আশাশুনিতে পেট্রোল পাম্প পরিদর্শনে এমপি রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান।। জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর করতে এবং অসাধু সিন্ডিকেট ভাঙতে সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন।  মঙ্গলবার(১৭ মার্চ) তিনি পেট্রোল পাম্প পরিদর্শন করেন।  অভিযোগ রয়েছে,এলাকা পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ বা সীমিত করে রাখা হয়েছিল। জনদুর্ভোগের এই খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১২টায় এমপি মুহাদ্দিস রবিউল বাশার প্রথমে বুধহাটা রহমান ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এরপর দুপুর ১টার দিকে মহেশ্বরকাটি ফিলিং স্টেশনে গমন করেন। মহেশ্বরকাটি ফিলিং স্টেশন পরিদর্শনের সময় সেখানে অকটেন মজুত থাকার প্রমাণ পান এমপি। অথচ সাধারণ ক্রেতাদেরবিস্তারিত…


আশাশুনিতে গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার-১

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি থানা পুলিশ গাঁজা গাছসহ এক জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান এর নেতৃত্বে এসআই আব্দুস সালাম,এএস আই আনোয়ার হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মাধব বাইন এর ছেলে হেমন্ত বাইন (৪৯) এর বাড়ির আঙিনায় ছোট-বড় দশটি সবুজ রঙের গাঁজা গাছ সহ তাকে গ্রেফতার করা হয়। চাষকৃত গাঁজা গাছের ওজন ৮০০গ্রাম,আনুমানিক মুল্য ১৬ হাজার টাকা। অবৈধ গাঁজা গাছ বিক্রির উদ্দেশ্যে চাষ করারবিস্তারিত…


কালিগঞ্জে যুবকদের উদ্যোগে রোজাদারদের ২৭ পদে ইফতার

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে চৌধুরীয়াটি জামে মসজিদে স্থানীয় যুবকদের উদ্যোগে রোজাদার ও গ্রামবাসীদের জন্য ২৭ পদের ইফতার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৭ রমজান) বিকেলে মসজিদ প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ইফতার অনুষ্ঠিত হয়। রমজানের ২৭তম দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে ২৭ ধরনের ইফতার সামগ্রী প্রস্তুত করে স্থানীয় যুবকেরা। মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতি বছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে। এতে বিপুল সংখ্যক রোজাদার ও এলাকাবাসী অংশ নেন। ইফতারে বিভিন্ন দেশীয় খাবার, ফলমূল, ছোলা, পিয়াজু, বেগুনি ও শরবতসহ নানা পদ পরিবেশন করা হয়।বিস্তারিত…