hannansb
আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদরে খাল দখলের অপপ্রচারে দলীয় ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২০ এপ্রিল) দুপুর ২ টায় আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, আশাশুনি সদরের হাড়িয়ানদী জলমহল, সলুয়ানদী জলমহল ও হাঁসখালী খাল ইজারা প্রদান করা হয়। আমাদের জানামতে ১৪৩১ সনের বকেয়া ৩৬ হাজার ২৫০ টাকা পরিশোধ না করেও নাটানা মৎস্যজীবি সমবায় সমিতির নামে ১৪৩২,১৪৩৩, ১৪৩৪বিস্তারিত…
কলারোয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
তাওফিকুর রহমান সঞ্জু, কলারোয়া প্রতিনিধি ।। কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতিযোগিতা হবে একমাত্র বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে। আর সে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শৃঙ্খলাবোধ শিখতে হব আগে।বিস্তারিত…
কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকমণ্ডলীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ায় মরহুম আছির উদ্দিন শায়েদা অডিটোরিয়ামে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে এ মাধ্যমিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। আদর্শ শিক্ষক পরিষদ কলারোয়া উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে নৈতিক ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে আন্তরিকভাবেবিস্তারিত…
সভাপতি প্রকাশ, সম্পাদক দেবু
কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন
কামরুল হাসান।। কলারোয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠিত ও অনুমোদিত হয়েছে। সাতক্ষীরা জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মৃণাল কান্তি রায় ও সদস্য সচিব অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল এই কমিটির অনুমোদন প্রদান করেন বলে জানা যায়। অনুমোদিত কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র হালদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেবাশীষ দাস (দেবু)। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন: সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার পাল, সহ-সভাপতি রিতন কুমার রায়, হরিকান্ত পাল, কার্তিক মন্ডল, নিমাই কুমার দাস ও অনিল মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ (ঝুনি), যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত…
কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
কামরুল হাসান।। কলারোয়ায় সাপের কামড়ে এক স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে কলারোয়ার সীমান্তবর্তী কাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিথী খাতুন(১৬) নামের ওই স্কুল শিক্ষার্থী একই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে। সে কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। প্রতিবেশি আব্দুর রাজ্জাক জানান, সকাল ৭ টার দিকে বাড়ির আঙিনায় অবস্থিত গোয়ালঘরে কাঠ গোছাতে গিয়ে বিথীকে সাপে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় ওঝার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। কিন্তু তাতে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গেছে। রোববার সকালবিস্তারিত…
কলারোয়ায় পৃথক দুই মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় পৃথক দুটি মাদরাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার মুরারীকাটি দাখিল মাদরাসা ও সরসকাটি দাখিল মাদরসার ভিত্তি প্রস্তর স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ। মুরারীকাটি মাদরাসার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান। মাদরাসার প্রতিটিতে ১ কেটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিতবিশিষ্ট ১ তলা ভবন নির্মাণ করা হবে। মুরারীকাটি মাদরাসার সভাপতিবিস্তারিত…
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯:০০ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে দিনব্যাপী এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাও. আনওয়ারুল হক। উদ্ধোধনী বক্তব্য রাখেন,ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ। আনুগত্য,পরামর্শ ও মোহসাবা বিষয়ের উপর আলোচনা রাখেন-জেলা কর্মপরিষদ সদস্য,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যগ ও কুরবানী বিষয়ের উপর আলোচনা রাখেন জেলা অফিস সেক্রেটারী মাওঃ রুহুল আমীন,ইনফাক ফি সাবিল্লিল্লাহ বিষয়ের উপর আলোচনা রাখেন জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষবিস্তারিত…
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
এস,এম মোস্তাফিজুর রহমান।।জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে আশাশুনি উপজেলা জামায়াত। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৫:০০টায় আশাশুনি বাজারে পথচারি ও দোকানদারদের মাঝে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর,সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। তিনি বলেন-গণভোট মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে দলীয়করণ বন্ধ হবে,একনায়কতন্ত্র বন্ধ হবে,সংসদে উচ্চ কক্ষ গঠন হবে এজন্যই বিএনপি গণভোট মানে না। তিনি বলেন,জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্য রচিত বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্য। এজন্যই সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণবিস্তারিত…
বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) সকাল ১১টায় প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এঁর সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, ডাক্তার আব্দুল জব্বার, বেত্রবতী হাইস্কুল জামে মসজিদের সেক্রেটারি রফিকুল ইসলাম, ডাক্তার আব্দুস সামাদ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুরবিস্তারিত…
কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও এঁর মতবিনিময়
কামরুল হাসান।। কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এঁর সাথে স্কুল-মাদরাসার প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত ইউএনও আরিফুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ আহম্মদ আলী, মাদরাসার অধ্যক্ষ মুজিবর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার ওসমান গনী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগারবিস্তারিত…


