ekabir
বর্ণীল আয়োজনে শার্শায় মহান বিজয় দিবস উদযাপন
বেনাপোল প্রতিনিধি :: বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে যশোরের শার্শায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনের শুভ সুচনা করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের মাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কাগজপুকুর সৃতিসৌধে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে সূর্য উঠার সাথে সাথে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা স্টেডিয়ামে উপজেলা পুলিশ প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্টানের অংশ গ্রহণে কুজকাওয়াজ শরীর চর্চায়বিস্তারিত…
কয়রায় মহান বিজয় দিবস পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলায় যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার ( ১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, কয়রা উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, কয়রা আইনজীবী সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ওবিস্তারিত…
বিজয় দিবসে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মহান বিজয়ে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টদের মৌখিক ভাবে জানানো হয়েছে। তবে এদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। মঙ্গলবার সকাল থেকে পুনরায়বিস্তারিত…
শ্যামনগরে যথাযথ মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস পালিত
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: মহান বিজয় দিবস বাংলাদেশের মানুষের জীবনে এক গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে অর্জিত হয়েছিল রক্তে রঞ্জিত আমাদের লাল সবুজের পতাকা। স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটির সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শ্যামনগর থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৮ টায় গোপালপুর মহানবিস্তারিত…
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
নিউজ ডেস্ক :: মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, সরকারের অন্যান্য উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধান। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ড. ইউনূস কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণেবিস্তারিত…
সাতক্ষীরায় রাত ১০টা থেকে গ্রামাঞ্চলের চায়ের দোকান বন্ধের নির্দেশ
নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় রাত ১০টা থেকে গ্রামাঞ্চলের সকল চায়ের দোকান বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) জেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আকাশ। তিনি জানান, রাত ১০টার পর বন্ধ চায়ের দোকানে ক্যারাম খেলা, টিভি দেখা, তাস খেলা সম্পূর্ণ নিষিদ্ধ । এর ফলে গ্রামীণ জনগণ পরিবারকে সময় দিতে পারবে। এতে করে পারিবারিক সমস্যা মিটবে এবং ছাত্রছাত্রীরা পড়ালেখায় মনোনিবেশ করতে পারবে। তিনি আরও জানান, এ বিষয়ে জেলা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার, অফিসারবিস্তারিত…
শ্যামনগরে ৭৬ পিস ইয়াবাসহ বিক্রেতা এবং ক্রেতা আটক
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি::শ্যামনগরে ৭৬ পিস ইয়াবাসহ রাবেয়া সুলতানা (৪০) নামে এক মাদক বিক্রেতা ও ফিরোজ গাজী (২৭) নামে এক মাদক ক্রেতাকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক রাবেয়া সুলতানা হলেন, উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশপুর গ্রামের ইসরাফিল গাজীর স্ত্রী ও ফিরোজ গাজী একই এলাকার শহীদ গাজীর ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতার স্বামী ইসরাফিল গাজীসহ দুই ছেলে পালিয়ে যায় বলে পুলিশের জানান। স্থানীয়দের থেকে জানা যায়, রাবেয়া সুলতানার পরিবার এই মাদক বিক্রয়েরবিস্তারিত…
ভুরুঙ্গামারিতে সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত।
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার শিলখুড়ি মাস্টার পাড়া মাদ্রাসা মাঠে গত ১৫ ডিসেম্বর রোববার সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সাইট সেভার্স এর সহযোগিতায় এবং মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মাস্টার পাড়া যুব সংঘ এবং ফ্রেন্ডশিপের সার্বিক সহযোগিতায় সীমান্তবর্তী ব্যক্তিদের জন্য কাশেম ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত ১০৫ জন চক্ষু রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ৪৫ জন চক্ষুবিস্তারিত…
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর
নিউজ ডেস্ক :: ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক-প্রকৃত ইতিহাস লেখা হয়নি। যেটা লেখা হয়েছে সেটা হলো সরকারি ভাষ্য, যা লেখা হয়েছে সেটা ৮০ থেকে ৯০ ভাগ মিথ্যা। বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমর বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। দেশের স্বাধীনতার ৫৩তম বিজয় দিবসের প্রাক্কালে দেয়া এ সাক্ষাৎকারে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং পূর্বাপর ঘটনাবলি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরেন ৯৩ বছর বয়সী বদরুদ্দীন উমর। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতি এবং এ নিয়ে বিতর্ক ও প্রকৃত সত্য আড়াল করার প্রচেষ্টা সম্পর্কে বদরুদ্দীন উমর বাসসকে বলেন, এই স্বাধীনতাবিস্তারিত…
আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল
নিউজ ডেস্ক :: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে শেখ হাসিনা পরিবারের ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে এ অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগে জানা যায়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাহেদুল আজম তমাল। এর আগে ৩ সেপ্টেম্বরবিস্তারিত…


