পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাজার মনিটরিং 

পাইকগাছা( খুলনা)প্রতিনিধি :: পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাজার মনিটরিং অংশ হিসেবে ব্যবসায়ীদের সতর্ক বার্তা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।
বৃহস্পতিবার  বিকেলে উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনিতে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এবং সরকারি খাস জমিতে অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময়ে সঠিক ভাবে মালামাল ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এছাড়াও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ এর ১১ ধারা অনুযায়ী সরকারি খাস জমি অবৈধভাবে দখল, প্রবেশ, স্থাপনা নির্মাণ একটি শাস্তিযোগ্য অপরাধের দায়ে বাজারের অবৈধভাবে নির্মিত কিছু স্থাপনা অপসারণ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সেনাবাহিনী ও পুলিশ  সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান,জনস্বার্থে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





সম্পর্কিত সংবাদ

  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার