ekabir

 

শ্যামনগর হাটে-বাজারে ভেজাল সারে সয়লাব উৎপাদন হচ্ছে ব্যহত, প্রতারিত হচ্ছে কৃষক।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগরে নকল ও ভেজাল দস্তা সারে বাজার সয়লাব হয়ে গেছে। নিম্নমানের কীটনাশকও ছড়িয়ে পড়েছে বাজারে। এ অবস্থায় ফলন বিপর্যয়, উৎপাদন খরচ বৃদ্ধিসহ ক্ষতিকর পোকার আক্রমণ ঠেকাতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এ ভেজাল রোধে কার্যকর পদক্ষেপ না নিলে চলতি রবি মৌসুমে আলু, পেঁয়াজসহ অন্যান্য চাষাবাদে উৎপাদন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। জানা যায়, উপজেলার ছোট-বড় হাটবাজার ছাড়াও এলাকার প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট দোকানগুলোতেও অত্যন্ত নিম্নমানের ভেজাল সার এবং নামি-বেনামি কোম্পানির কীটনাশক বিক্রি করা হচ্ছে। আলু, পেঁয়াজ, শাকসবজি ও ধানখেতের আগাছা এবং ক্ষতিকারক পোকামাকড়বিস্তারিত…


অবৈধ অনুপ্রবেশের সময় শিশুসহ ৭ জন আটক

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই শিশুসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের বিজিবি‘র টহলদল তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


সাতক্ষীরা কলেজের ‘প্লাটিনাম জুবলি’র নিবন্ধন ফি পুন:বিবেচনা জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন

নিজ্স্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ‘‘প্লাটিনাম জুবলি’’ অনুষ্ঠানে অংশগ্রহণে প্রাক্তন ও চলমান শিক্ষার্থীদের নিবন্ধন ফি পুন:বিবেচনার জন্য জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টা ৪০ মিনিটে জেলা ই-সেবা কেন্দ্রে হাজির হয়ে ১০৫ জন স্বাক্ষরিত এ আবেদন জমা দিয়েছেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন ও চলমান শিক্ষার্থীরা। আবেদন সূত্রে জানা গেছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘সাতক্ষীরা সরকারি কলেজ।’ এই কলেজের শুরু থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৬ লক্ষ ৩৫ হাজার শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন সমাপ্ত করেছে। বর্তমান শিক্ষার্থী রয়েছে প্রায় ২০ হাজার।বিস্তারিত…


নানা আয়োজনে সৈয়দপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: শিক্ষা,ঐক্য ও প্রগতি এই তিন মূলনীতিকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সৈয়দপুরে। বুধবার (১ জানুয়ারি) দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সৈয়দপুর রাজনৈতিক জেলা,থানা ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে পালিত হওয়া এসব কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,দিনব্যাপী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার, রক্তদান, কর্মসূচি, বর্ণাঢ্য র‍্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। শহরের শহীদ ডা.  জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে সন্ধ্যায় আয়োজিত আলোচনাবিস্তারিত…


সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সোয়া কোটি ব্যক্তিকে সেবা দেয়া হচ্ছে : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক :: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় এক কোটি ২৬ লাখ ৩৯ হাজার ৮৬৬ ব্যক্তিকে সেবা দেয়া হচ্ছে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ব্যাংকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে যাচ্ছে। ২০২৪-২০২৫ অর্থবছরে এ কর্মসূচি খাতে মোট বরাদ্দের পরিমাণ ১০ হাজার ৫৫৯ কোটি ৯৪ লক্ষ টাকা। বৃহস্পতিবার ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২৫’ উপলক্ষে আজ বুধবার দেয়া এক বাণীতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২ জানুয়ারি জাতীয় সমাজসেবাবিস্তারিত…


ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও গীতিকবি সংঘ বাংলাদেশ এর মধ্যে কর্পোরেট স্বাস্থ্যচুক্তি

নিউজ ডেস্ক ::গীতিকবি সংঘ বাংলাদেশ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৪ এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন ও হেড অব কর্পোরেট নিতা চক্রবর্ত্তী এবং গীতিকবি সংঘ বাংলাদেশ এর সভাপতি আসিফ ইকবাল, সহ-সভাপতি মো. বাপ্পি খান ও সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) সি.এফ. জামান ও সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমনবিস্তারিত…


গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান

 ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বাংলা আধুনিক গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান। স্টেজশো, টিভি অনুষ্ঠান ও নতুন গান নিয়ে কাটছে তার সময়। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এই শিল্পী বলেন, এখন স্টেজশো’র পাশাপাশি মিউজিক ভিডিও নিয়ে বেশি ব্যস্ত। ইতোমধ্যে দু’টি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ের কাজ শেষ হয়েছে। গত ২৬ ডিসেম্বর আরটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘দোতারা বাজায়’  শিরোনামে একটা মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। আরেকটি গানের মিউজিক ভিডিও নতুন বছরের জানুয়ারির শেষের দিকে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘সং হাব’ ( Song hub)এ মুক্তি পাবে বলে আশা করেন ত্রিনিয়া। এছাড়াও বিভিন্নবিস্তারিত…


মফিজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত 

মুহাম্মদ হাফিজ :: শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিল ধুলিহর  মফিজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসা। বুধবার (১ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হয়। মাদ্রাসার অধ্যক্ষ কারী আনারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আজহারুল ইসলাম, শিক্ষক বাইজিদ বোস্তামী, মুজাহিদুল ইসলাম, জুলকারনাইন সহ সকল শিক্ষক-শিক্ষীকা,ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।  কোমলমতি শিক্ষার্থীদের হাতে ২০২৫ সালের বই তুলে দেয়া হয় ভয় পেয়ে তারা অতি আনন্দিত এবং খুশি।


কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন ও বই উৎসব অনুষ্ঠিত 

এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধি :: কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নবীন বরন ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টায় বিদ্যালয়ের হলরুমে  বই অনুষ্ঠানের  করা হয়। উদ্বোধনী বক্তব্যে নবীন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামীম আজাদ মেরিন  বলেন, নতুন বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়ক হবে এবং উন্নত ভবিষ্যতের জন্য তাদের কর্মোদ্যোগী হিসেবে গড়ে তুলবে। তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষা মানুষের জীবনের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েবিস্তারিত…


কোদন্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত হয়েও নিয়ম অমান্য করে দায়িত্বে থাকার অভিযোগ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনির এক প্রধান শিক্ষক মামলায় জেল খাটা ও সাময়িক বরখাস্তের পরও নিয়ম অমান্য করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে দায়িত্ব না দিয়ে বহাল তবিয়তে দায়িত্ব পালন ও পূর্ণ বেতন ভাতাদি উত্তোলন করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে ইউএনও বরাবর লিখিত আবেদন করা হয়েছে। স্কুলের অভিভাবক সদস্য আনিছুর রহমান বাদী হয়ে দাখিলকৃত আবেদন ও অন্যান্য কাজপত্রসূত্রে জানাগেছে, প্রধান শিক্ষক দুখীরাম ঢালী স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি ঘটান। এব্যাপারে ফৌজদারী মামলা ও জিআর ১১৬/২০২২ মামলা এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হলে আদালত কর্তৃকবিস্তারিত…