কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন ও বই উৎসব অনুষ্ঠিত
এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধি :: কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নবীন বরন ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টায় বিদ্যালয়ের হলরুমে বই অনুষ্ঠানের করা হয়।
উদ্বোধনী বক্তব্যে নবীন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামীম আজাদ মেরিন বলেন, নতুন বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়ক হবে এবং উন্নত ভবিষ্যতের জন্য তাদের কর্মোদ্যোগী হিসেবে গড়ে তুলবে। তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষা মানুষের জীবনের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন, সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক শফিউল আজম, মাওলানা আক্তারুজ্জামান।
নবীন বরন ও বই উৎসবে আরএ উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আকরাম হোসেন, আব্দুর রব মাসুম, মোস্তাফিজুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্কুলের সকল শিক্ষার্থী, গণমাধ্যমকর্মি ও অবিভাবকবৃন্দ।
পরে নবাগত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন ও হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামীম আজাদ মেরিন, সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিদ্যালয়ের শিক্ষক মো: ফারুক হোসেন।
এদিকে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়েও নবীন বরন ও বই বিতরন অনুষ্ঠিত হয়েছে।
« কোদন্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত হয়েও নিয়ম অমান্য করে দায়িত্বে থাকার অভিযোগ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) মফিজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয়বিস্তারিত…
“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাবিস্তারিত…


