ekabir
২০ জানুয়ারির আগেই যুদ্ধ সমাপ্তির আশা হামাসের
নিউজ ডেস্ক :: হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক বলেছেন, ২০ জানুয়ারির আগেই একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধ সমাপ্তির ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী। আবু মারজুক জোর দিয়ে বলেন, ২০ জানুয়ারির আগে একটি চুক্তিতে পৌঁছানো ও যুদ্ধ শেষ করার আশা করা যাচ্ছে। তবে নেতানিয়া গত কয়েক মাস ধরে চুক্তিতে পৌঁছাতে বাধা দিয়েছিলেন। আজো তিনি চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে আছেন। তিনি আরো বলেন, ২০ জানুয়ারির আগে সমঝোতায় পৌঁছানো এবং যুদ্ধ বন্ধের প্রবল সম্ভাবনার ব্যাপারে আমরা আশাবাদী। তিনি বলেন, নেতানিয়াহুই সমঝোতায় পৌঁছানোর পথে প্রধান বাধা ছিল এবং আজো আছেন।বিস্তারিত…
পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি
নিউজ ডেস্ক :: রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো ওই থানার সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শাহ আলম যাতে বিমানবন্দর, স্থলবন্দরসহ যেকোনো সীমান্ত পয়েন্ট দিয়ে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য আমরা সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছি।’ তিনি আরো বলেন, ‘শাহ আলমকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেশে প্রবেশ ও প্রস্থানের সমস্ত পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কীভাবে তিনি পালিয়ে গেলেন তা জানতে কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্তবিস্তারিত…
সৈয়দপুরে পুলিশ ফাঁড়ির অদূরে দোকানে তালা কেটে ৮ লাখ টাকা চুরি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুরে সদর পুলিশ ফাঁড়ির মাত্র ১৫০ গজের মধ্যে দোকানের সার্টারের তালা কেটে নগদ ৮ লাখ টাকা চুরি করে চম্পট দিয়েছে চোরেরা। শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাত থেকে ভোরের যে কোন সময় শহরের ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র শহীদ জহুরুল হক সড়কে মেসার্স রহমত ট্রেডার্সে ওই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলছেন, চুরির রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করেছেন। এদিকে শহরের প্রাণকেন্দ্রে দোকানের সার্টারের তালা ভেঙে দোকান থেকে টাকা চুরির সংবাদ পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শনবিস্তারিত…
সৈয়দপুরে ভোটার বেড়েছে ২ হাজার ৭৭৭ জন নারীর চেয়ে পুরুষ ভোটার বেশি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:: সৈয়দপুর উপজেলায় এবার মোট ভোটার হয়েছেন দুই লাখ ২০ হাজার ৭৪৫ জন। নতুন ভোটার হয়েছেন ২ হাজার ৭৭৭ জন। মোট ভোটারের মধ্যে নারীর চেয়ে পুরুষ ভোটার বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৭৪৯ জনে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রকাশিত খসড়া ভোটার তালিকার চিত্রে ওই তথ্য উঠে এসেছে। প্রকাশিত ভোটার তালিকায় এবারে সৈয়দপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ৭৪৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ২৪৫ জন, নারী ভোটার ১ লাখ নয় হাজার ৪৯৬ এবং হিজড়া ভোটার মাত্র চার জন। ভোটারবিস্তারিত…
অসুস্থ শেখ মনিরুজ্জামানের পাশে সাতক্ষীরা জামায়াতের নেতৃবৃন্দ
মুহাম্মদ হাফিজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং আগরদাড়ী ইউনিয়ন আমীর মাওলানা শেখ মনিরুজ্জামান অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অসুস্থ শেখ মনিরুজ্জামানকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক ।এসময় তিনি চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থ কামনা করে মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসাইন, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদের সদস্য ডক্টর রুহুল আমিন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ ।
দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার
নিউজ ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়ের ধারা ধরে রাখল চট্টগ্রাম। টানা দ্বিতীয় জয় তুলে নিল বন্দরনগরীর দলটা। ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে তারা। বিপরীতে হারের বৃত্ত ভেঙে বের হতেই পারছে না রাজধানীর দলটা। আসরে ছয় ম্যাচ খেলেও এখনো পায়নি জয়ের দেখা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম কিংস। যেখানে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৭ রানের পুঁজি পায় ঢাকা। যা তাদের প্রথম জয়ের জন্য যথেষ্ট হয়নি, ১৯.৩ ওভারে ৭ উইকেটের জয় তুলে নেয় চট্টগ্রাম। ঢাকার দেয়া ১৭৮ রানের তাড়ায় উদ্বোধনী জুটিতেই ৫৫ রানবিস্তারিত…
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা
নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে শহরে পাঁচ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের হিসেবে এ তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। পুড়ে ছাই হয়ে গেছে হাজারো বাড়ি-গাড়ি। এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন অনেকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হতে যাচ্ছে এটি। লস অ্যাঞ্জেলেসের পাঁচটি কাউন্টিতে জ্বলতে থাকা এ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে। বাতাসে আগুন আরো বেড়ে যাচ্ছে। দাবানল এতবিস্তারিত…
সাতক্ষীরায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী-শিশুসহ আটক ১০
নিউজ ডেস্ক :: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে সীমান্তের পোতাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেন। আটকরা হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম (২৫),বিস্তারিত…
সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীকে বিদায়ী সংবর্ধনা
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতির ৪ তলা হল রুমে এ বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আইনজীবী সমিতির আহবায়ক এ্যাডঃ জি,এম,লুৎফর বহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী । অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন এ্যাডঃ বাসারাতুল্যাহ আওরঙ্গী বাবলা। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডঃ এম,শাহ আলম ,সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস,এম,আশিকুরবিস্তারিত…
ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দক্ষতা উন্নয়ন কর্মশালা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ায় ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুভ উদ্বোধন করেন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ শওকত হোসেন। সভয় ইউপি সচিব মো: আহাদুল ইসলাম, ইউপি সদস্য সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মশালায় আশ্বাস প্রকল্প পরিচিতি (প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম, কর্মকৌশল, প্রত্যাশিত ফলাফল) ভিডিও প্রদর্শন, প্রেরণার আলোক শিখা, মানব পাচার ও নিরাপদ অভিবাসন কি, মানব পাচারের কাজ করে যে সকলবিস্তারিত…


