সৈয়দপুরে পুলিশ ফাঁড়ির অদূরে দোকানে তালা কেটে ৮ লাখ টাকা চুরি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুরে সদর পুলিশ ফাঁড়ির মাত্র ১৫০ গজের মধ্যে দোকানের সার্টারের তালা কেটে নগদ  ৮ লাখ টাকা চুরি করে চম্পট দিয়েছে চোরেরা।
শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাত থেকে ভোরের যে কোন সময় শহরের ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র শহীদ জহুরুল হক সড়কে মেসার্স রহমত ট্রেডার্সে ওই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলছেন, চুরির রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করেছেন।
এদিকে শহরের প্রাণকেন্দ্রে দোকানের সার্টারের তালা ভেঙে দোকান থেকে টাকা চুরির সংবাদ পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ।
সেখানে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ করেছেন তারা। এসময় বিভিন্নজনের সাথে কথাও বলেছেন। এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন,চুরির রহস্য উদঘাটনে তদন্ত এবং জড়িতদের গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ কাজ করছে। তিনি বলেন চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে যা যা করার, তাই করা হবে।
এদিকে শহরের ব্যবসা প্রসিদ্ধ প্রধান স্থান শহীদ জহুরুল হক সড়কে দোকানের সার্টারের তালা ভেঙে টাকা চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে চুরি আতঙ্ক শুরু হয়েছে। ব্যবসায়ীরা সদর পুলিশ ফাঁড়ির অদুরে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সদর পুলিশ ফাঁড়ির সদস্যদের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছেন।
উল্লেখ্য ইদানিং সৈয়দপুরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। গত কয়েকদিনে শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও দোকানে চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে আগের মতো পুলিশের রাত্রীকালীন টহল দল থাকলেও দায়িত্ব পালনে দেখা যায় ঢিলেঢালা ভাব। শহরের বাজার ও পাড়া মহল্লাতেও তেমন দেখা মেলেনা তাদের। সচেতনমহল পুলিশের টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না