কয়রা উপজেলা ইমাম পরিষদের কমিটি গঠন

মাওলানা মিজানুর রহমান সভাপতি ও মাওলানা শরিফুল ইসলাম সম্পাদক নির্বাচিত

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে ইমাম সম্মেলনের মাধ্যমে উপজেলা ইমাম পরিষদের কমিটি গঠন করা  হয়েছে। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে সম্মেলনর মাধ্যমে এই কমিটি গঠন  করা হয়। আগামী ৩ বছর মেয়াদী ৪৬ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন  মাওলানা শরিফুল ইসলাম। কমিটি গঠনের পুর্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ইমাম পরিষদের সাবেক উপদেষ্টা মাওলনা হাবিল উদ্দিন ঐহিদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা গোলাম কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, খুলনা জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, জেলা ইমাম পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা এ,এফ,এম নাজমুস সউদ, যুগ্ম সম্পাদক মাওলানা নাসির উদ্দিন কাসেমী ও জেলা ইমাম পরিষদের অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা আশরাফুল ইসলাম ও মাওলানা মাসুদুর রহমানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন মাওলানা আয়ুব আলী, মাওলানা শাহাদাত হোসেন,মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা সুজাউদ্দিন প্রমুখ। ইমাম সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামরা উপস্থিত ছিলেন।
ইমাম পরিষদের  নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ