কলারোয়া পৌরসভার মির্জাপুর ওয়ার্ডে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান ।। কলারোয়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সমাবেশে নেতৃবৃন্দ মিথ্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সকল নেতৃবৃন্দের আগামি সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করার আহবান জানানো হয়।
শনিবার রাত ৯টায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা বাকী বিল্লাহ শাহী।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দীন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন,
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, কলারোয়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আখলাকুর রহমান শেলী।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


