ekabir

 

আশাশুনিতে ছায়াযুক্ত পতিত জমিতে মসলা ফসল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

  জি এম মুজিবুর রহমান, আশাশুনি  :: গাছের ছায়াযুক্ত স্থানে পতিত জমিতে মসলা জাতীয় ফসল আবাদ করে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কৃষকরা সফলতা অর্জন করায় কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি হচ্ছে। ফলে দিনে দিনে বিভিন্ন গাছের নীচে ছায়াযুক্ত পতিত জমি এখন আর পড়ে থাকবে না বলে ধারনা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আশাশুনি উপজেলার প্রায় সকল এলাকায় ডাঙ্গা জমির একটি বড় অংশে আম, জাম, কাঠাল, লিচু, জামরুল ইত্যাদি ফলজ বৃক্ষের সাথে সাথে বাঁশ গাছের চাষ হয়ে থাকে। এসব গাছের নিচে ছায়াযুক্ত স্থানে কোন প্রকার ফসল চাষাবাদ করা হতো না। এজন্য গাছেন নিচেরবিস্তারিত…


হিন্দু খ্রীস্টান ইহুদীরাও আল্লাহর নৈকট্য প্রত্যাশী ছিল- মোহাদ্দেছ রবিউল বাশার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ;: মোহাদ্দেছ রবিউল বাশার বলেন,মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা মুসলিমরা সাধ্যমত চেষ্টা করে থাকি। হিন্দু, খ্রীস্টান ইহুদীরাও আল্লাহর নৈকট্য চায়। তারা নৈকট্য লাভের জন্য মাধ্যম অবলম্বন করে থাকে। মুসলমানদের উপর বিধান হলো আল্লাহকে পেতে হলে মোহম্মদ (দঃ) কে ভালবাসতে হবে। আমরা সেজন্য মহানবীর আদর্শ বাস্তবায়নে চেষ্টা করে থাকি। বিশ্বের শ্রেষ্ট মানুষ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছালাম। জর্জ বার্নাড শ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে হযরত মোহাম্মদ (দঃ) নির্বাচিত করে দি হান্ড্রেড বইতে ১ নং হিসাবে লিপিবদ্ধ করেছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) আশাশুনি উপজেলার বুধহাটায় সীরাতুন্নবীবিস্তারিত…


জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাগেরহাটে অধিপরামর্শ ফোরামের আলোচনা

  নিউজ ডেস্ক :: রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০ টায় উদয়ন বাংলাদেশ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় এবং বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভায় বাগেরহাটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সভায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও তা থেকে উত্তরণের জন্য বিভিন্ন বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা হয়। এই অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সহ-সভাপতি মুখার্জী রবীন্দ্র নাথ । সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ, সহ-সভাপতি কাকলী সরকার, সদস্য ও সাংবাদিক আশরাফুল ইসলাম মনির, আজাদুল হক,বিস্তারিত…


দেশের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলকে মুশফিক

নিউজ ডেস্ক  ::   দরকার ছিল ৯ রান। তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে খুব একটা অপেক্ষা ছিল না মুশফিকুর রহিমের জন্য। চেন্নাইয়ে ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে করেছিলেন ৮ রান। তাতে স্পর্শ করেছিলেন তামিমের ১৫ হাজার ১৯২ রানের মাইলফলক। দ্বিতীয় ইনিংসে এক রান করতেই দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন অভিজ্ঞ এই ব্যাটার। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিদিন খেলার রেকর্ডটাও এখন বগুড়ার এই ক্রিকেটারের। যদিও সর্বোচ্চ রানের মাইলফলকের দিনে নিজের স্কোরটা খুব একটা বড় করা হলো না তার। রবিচন্দ্রন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচবিস্তারিত…


সিলেটে একদিনে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

   নিউজ ডেক্স :: সিলেটে একদিনে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কানাইঘাটে দুই জন, জৈন্তাপুরে দুই জন ও কোম্পানীগঞ্জে একজন মৃত্যুবরণ করেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জে এসব ঘটনা ঘটে। জানা গেছে, কানাইঘাট উপজেলায় বজ্রপাতে মারা যান দুই জন। তারা হলেন- লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেউটিহাওর গ্রামের জমশেদ আলীর ছেলে কালা মিয়া (৩৫) ও কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাটি গ্রামের তুতা মিয়ার ছেলে নূর উদ্দিন (৫৮)। কানাইঘাটে বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা নাসরীন বলেন, বজ্রপাতে পৃথক স্থানে দুজন ব্যক্তি মারাবিস্তারিত…


অবশেষে ভারতে যাচ্ছে ৩ হাজার মেট্রিক টন ইলিশ

নিউজ ডেস্ক ::   আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। রপ্তানির অনুমতি পেতে আবেদনকারীদের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশ থেকে এই তথ্য জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের সই করা আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। এতে আরও বলা হয়েছে, যারা ইলিশ রপ্তানি করতে চান তাদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্যবিস্তারিত…


দু’দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ

নিউজ ডেস্ক ::    আগামী দু’দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর। তারা বলছে— পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় তা উত্তর-পশ্চিম দিকে সরবে। উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ওই লঘুচাপ থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে ২৩ সেপ্টেম্বরের মধ্যে। তবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব কোথায় পড়বে তা এখনও স্পষ্ট নয়। এদিকে গত কয়েকদিনের ভ্যাপসা গরম আজ কিছুটা কমেছে ঢাকাতে। সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা। ১১টার পর বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও।


কেশবপুরে গৌরীঘোনা প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত 

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুরে গৌরীঘোনা প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গৌরীঘোনা বাজারস্ত বাংলাদেশ আমেরিকা মৈত্রী মার্কেট দ্বিতীয় তলায় গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলায়ত করেন মাওলানা রুহুল আমীন, পবিত্র গীতা পাঠ করেন গৌরীঘোনা প্রেসক্লাবের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার দে। গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি আব্দস ছালাম সবুজ এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক জি এম হিরোন তারেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, মণিরামপুর সার্কেল(এএসপি) কাজী আবু দাউদ, কেশবপুর থানা অফিসার ইনচার্স জহিরুল আলম, গৌরীঘোনা প্রেসক্লাবের উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতিবিস্তারিত…


সাতক্ষীরায় বেইলি ব্রিজ ও সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

সাতক্ষীরার কলারোয়ায় বেত্রবতী নদীতে পানির তীব্র স্রোতে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ ও দুটি কাঠের সেতু। এতে কলারোয়া উপজেলা সদর ও পৌর সদরের সঙ্গে পৌরসভার তিনটি ওয়ার্ড ও উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬ ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া কলারোয়ার সঙ্গে যশোরের কেশবপুর, মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলা, সাতক্ষীরার তালা উপজেলার সঙ্গেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে একে একে এসব সেতু ও কাঠের সাঁকো ভেঙে পড়ে। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে কলারোয়া পৌর শহরের প্রাণকেন্দ্র পশুর হাট মোড়ের পাশে অবস্থিত বেত্রবতী নদীর ওপর লোহার বেইলি ব্রিজটিবিস্তারিত…


নলতায় বাড়ি ভাঙচুর, লুটপাট শেষে আগুনের ঘটনায় ২৭ জনের নামে মামলা

নিজস্ব প্রতিনিধি :: ২০১৪ সালের ১০ ফ্রেব্রুয়ারি বিকাল আনুমানিক সাড়ে ৪ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত এলাকায় ত্রাশ সৃষ্টি করে বাড়ি ভাঙচুর, লুটপাট শেষে আগুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের মোঃ আবু বকর শেখের ছেলে মোঃ শাহীনুর রহমান বাদি হয়ে ১৮ সেপ্টেম্বর-২০২৪ ইং তারিখে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন পাড়সহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারি অপরাধ (দ্রুত বিচার) আদালতে এ মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামিরা হলেন- ইন্দ্রনগর গ্রামের সিরাজুল ইসলাম পাড়, শহিদুলবিস্তারিত…