কেশবপুরে গৌরীঘোনা প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত 

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুরে গৌরীঘোনা প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গৌরীঘোনা বাজারস্ত বাংলাদেশ আমেরিকা মৈত্রী মার্কেট দ্বিতীয় তলায় গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলায়ত করেন মাওলানা রুহুল আমীন, পবিত্র গীতা পাঠ করেন গৌরীঘোনা প্রেসক্লাবের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার দে।
গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি আব্দস ছালাম সবুজ এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক জি এম হিরোন তারেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন,
মণিরামপুর সার্কেল(এএসপি) কাজী আবু দাউদ, কেশবপুর থানা অফিসার ইনচার্স জহিরুল আলম, গৌরীঘোনা প্রেসক্লাবের উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, গৌরীঘোনা প্রেসক্লাবের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার দে, গৌরীঘোনা প্রেসক্লাবের উপেদেষ্টা ও গৌরীঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজান আলী, গৌরীঘোনা প্রেসক্লাবের উপেদেষ্টা ও গৌরীঘোনা বাজার কমিটির সভাপতি মোঃ অমেদ আলী, চুকনগর প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীন, সাবেক সেনাকর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, চহাড়া দাখিল মাদ্রাসার সহসুপার রবিউল ইসলাম, জামাত নেতা হাবিবুর রহমান প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কেশবপুর এর সাধারণ সম্পাদক শামীম আক্তার মুকুল, ভেরচী পুলিশ ক্যাম্পের ইনচার্স শামীম হোসেন, গৌরীঘোনা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ দেবনাথ, সাধারন সম্পাদক এস এম ইসমাইল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক সোহেল পারভেজ, সাংগঠনিক সম্পাদকগৌতম চট্রপধ্যায়, কোষাধক্ষ্য তুহিন হোসেন, প্রচার সম্পাদক আবু হাসান, সদস্য মজিবুর রহমান শাহীন ।





সম্পর্কিত সংবাদ

  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক