দু’দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ

নিউজ ডেস্ক ::    আগামী দু’দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর।

তারা বলছে— পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় তা উত্তর-পশ্চিম দিকে সরবে। উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ওই লঘুচাপ থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে ২৩ সেপ্টেম্বরের মধ্যে। তবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব কোথায় পড়বে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে গত কয়েকদিনের ভ্যাপসা গরম আজ কিছুটা কমেছে ঢাকাতে। সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা। ১১টার পর বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও।






সম্পর্কিত সংবাদ

  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
  • ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
  • সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত