ekabir

 

আশাশুনিতে বাল্য বিবাহ পাচার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা

    জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা বাল্য বিবাহ, মানব পাচার নারী, ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে এসভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ওমর ছাকি পলাশ, জগদীশ চন্দ্র সানা, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার এনামুল ইসলাম, পিআইও সোহাগ খান, মহিলাবিস্তারিত…


আশাশুনিতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ওমর ছাকি পলাশ, জগদীশ চন্দ্র সানা, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার এনামুল ইসলাম, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন,বিস্তারিত…


আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

  জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, আশাশুনিতে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপটেন ফাহিম কায়ছার। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রণজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, পরম পুরুষ কৃষ্ণদাশ ব্রহ্মচারী ইস্কন, উপজেলাবিস্তারিত…


তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি

  নিউজ ডেস্ক :: স্বাস্থ্যকর ও তামাকমুক্ত তরুণ সমাজ গঠনের লক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি জানিয়েছেন জানিয়েছেন ঢাকা আহছানিয়া মিশনের ইয়ুথ ফোরাম। ভবিষ্যত তরুণ নেতৃত্বদের তামাক নিয়ন্ত্রণের কৌশল, সক্ষমতা বৃদ্ধি এবং নেতৃত্ব গঠন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করার লক্ষে বুধবার (২৫ সেপ্টেম্বর’২৪) ঢাকা আহছানিয়া মিশনের এর উদ্যোগে দুইদিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে এমন দাবি জানানো হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আশরাফুল হক এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স (সিটিএফকে)’র লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথিরবিস্তারিত…


ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুরের বন্যার্তদের পাশে 

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: শোরের কেশবপুরে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখা। বুধবার সকালে কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্ত ২২৭ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল ও তেল দেওয়া হয়। উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সিরাজুল ইসলাম ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের যশোর জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা ইসলামীবিস্তারিত…


হাইকোর্টে রিট :ভারতে ইলিশ রপ্তানি বাতিলের জন্য

নিউজ ডেস্ক ::  ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি বাতিলসহ পদ্মা, মেঘনার ইলিশ রপ্তানিতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান হাইকোর্টে রিটটি করেছেন। ভারতে ইলিশ রপ্তানির অনুমতির প্রতিবাদে লিগ্যাল নোটিশ দেওয়ার পর রিটটি করলেন এই আইনজীবী। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি-রপ্তানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। এই রিটের আগে দেওয়া লিগ্যাল নোটিশে বলা হয় যে, ইলিশ মাছ বাংলাদেশ, ভারত, মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। প্রতিবেশী দেশ ভারতেরবিস্তারিত…


আটক সেই বিএসএফ সদস্যকে ফেরত দিলো বিজিবি

  নিউজ ডেস্ক :: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চান্দের হাট সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটকের পর পতাকা বৈঠক শেষে ফেরত দিয়েছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এরআগে বেলা ১১টায় স্থানীয়দের সহযোগিতায় ওই বিএসএফ সদস্যকে আটক করে চান্দেরহাট বিওপিতে নিয়ে আসেন বিজিবি সদস্যরা। আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস। তিনি বিএসএফ কনস্টেবল পদে কর্মরত। বিজিবি সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে দেশের সীমান্তে দেখতে পেয়ে বিএসএফ সদস্য উপল কুমারকে আটক করে বিজিবি। পরে দুপুর আড়াইটায় এ বিষয়ে পতাকা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমেবিস্তারিত…


২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীর সঙ্গী হচ্ছে ‘নতুন চাঁদ’

 নিউজ ডেস্ক :: স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি ‘চাঁদ’ পেতে যাচ্ছে পৃথিবী। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি। তারপর গ্রহাণুটি একটি সূর্যকেন্দ্রিক কক্ষপথে (সূর্যের চারপাশের কক্ষপথ) ফিরে যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে খোলা চোখে বা অপেশাদার টেলিস্কোপ দিয়ে ‘২০২৪ পিটি৫’ গ্রহাণুকে দেখা যাবে না। নতুন আবিষ্কৃত গ্রহাণুটি অস্থায়ীভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলে ধরা পড়বে। ‘২০২৪ পিটি৫’ নামের এই গ্রহাণুকে ‘মিনি মুন’ হিসেবে আখ্যায়িত করছেন বিজ্ঞানীরা। খবর স্পেসডটকম’র। নাসার অর্থায়নে দক্ষিণ আফ্রিকাভিত্তিক গ্রহাণু টেরিস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম-অ্যাটলাস ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম গত ৭ আগস্ট গ্রহাণুটি দেখতে পান।বিস্তারিত…


জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরো জোরালো পদক্ষেপ গ্রহণের আহবান

নিউজ ডেস্ক :;  বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনে অত্যন্ত ঝূঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সাইক্লোন, জলোচ্ছ¡াস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলের সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উপকূলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম কাজ শুরু করে। ২৩ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৩:০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় খুলনা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে লিডার্স, খুলনা আঞ্চলিক কার্যালয়ে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠের খুলনাবিস্তারিত…


বেনাপোলে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক 

বেনাপোল প্রতিনিধি ;: ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯ টি স্বর্ণেরবারসহ মাহফুজ মোল্লা নামের এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত মাহফুজ মোল্লা নড়াইল জেলার বড়দিয়া এলাকার হাসমত মোল্লার ছেলে। যশোর-৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বেনাপোল বিজিবি ক্যাম্পে বিকাল সাড়ে ৩ টায় এক সাংবাদিক সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের অদুরে বিজিবি’র স্থায়ী চেকপোস্ট আমড়াখালী নামক স্থানে বেনাপোল মুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে মাহফুজ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার শরীরে লুকানো অবস্থান থেকে সোনার বার গুলো বের করে দেয়। জব্দকৃত সোনারবিস্তারিত…