ekabir
পাইকগাছায় ৩৪ বছর ধরে ইসলাম ধর্মের ক্লাস হয় না
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসুস্থ প্রধান শিক্ষকসহ দু’জন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। ৩৪ বছর ধরে কোনো মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত মুসলিম শিক্ষার্থীরা। জানা গেছে, উপজেলার দেলুটি ইউনিয়ের উত্তর জিরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থী সংখ্যা মাত্র ৩৪ জন। প্রাক শিক্ষার্থী ১৪ জন। প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষক সংখ্যা তিন (৩) জন। প্রধান শিক্ষক অসুস্থ। একজন শিক্ষক পিটিআই প্রশিক্ষণে থাকায় দীর্ঘদিন ধরে মাত্র একজন শিক্ষিকা দিয়ে চলছে পাঠদান। এদিকে প্রতিষ্ঠাকাল থেকে কোনো মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষাবিস্তারিত…
পাইকগাছায় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছার লতা ইউনিয়নের কাঠামারী বাজার সার্বজনীন দুর্গাা পুজা উদযাপন কমিটির সাথে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জগদিশ চন্দ্র মন্ডল সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে কাঠামারী বাজার মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সন্ত্রাস, চাঁদাবাজী ও নৈরাজ্যের প্রতিবাদ ও সুষ্ঠু সুন্দরভাবে দূর্গাপুজা উদযাপন করার লক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, বক্তব্য রাখেন, উপজেলা যবুদল সদস্য সচিব ইমরান সরদার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জগেশ্বর সানাবিস্তারিত…
অভিজ্ঞতা ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, পদ ১০০০
নিউজ ডেস্ক :: জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) চাকরির সুযোগ। বিপিএটিসি তিনটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস বা সরাসরি আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড। পদের নাম: অপারেটর। পদসংখ্যা: ১,০০০ জন। অভিজ্ঞতা: প্রয়োজন নেই। বেতন: ১০,০০০ টাকা। চাকরির ধরন: চুক্তিভিত্তিক। প্রার্থীর ধরন: পুরুষ। বয়স: সর্বনিম্ন ১৮ বছর। আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
মা চান প্রথম স্বামীর সঙ্গেই থাকি: সানাই
নিউজ ডেস্ক :: নিজের দ্বিতীয় বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে সুইডেন প্রবাসী সোহেল এফ খান (৪৫) নামের একজনকে বিয়ে করেছেন বলে তিনি দাবি করেছেন। তবে এক টাকাও উসুল করা হয়নি, পুরোটাই বাকি। তিনি বলেন, জানুয়ারিতে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্নের পরে বিস্তারিত জানাবো। মুসা বলেন, আমরা তো একসঙ্গে একই বাসায় আছি। সানাই চাকরি করছে। নতুন করে বিয়ের বিষয় কেমনে কী বুঝতেছি না। আসলে মিডিয়া জগতের মানুষগুলোর ভাইরাল নেশা। আগে এসব খোঁজ রাখতাম এখন রাখি না। সানাই বলেন, আমি কয়েক মাসবিস্তারিত…
এড. হাসনা হেনা খান পিপি হিসাবে নিয়োগ পেয়েছেন দাবী করে ‘লিফলেট’ প্রচার : প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্যা এড. হাসনা হেনা খান সাতক্ষীরা জজকোর্টের বিজ্ঞ পিপি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েছেন বলে দাবী করে ‘লিফলেট’ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের ব্যাানারে জেলা আইনজীবী ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার। লিখিত বক্তব্য তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির একজন বিজ্ঞ সদস্যা এড. হাসনাবিস্তারিত…
বিএফইউজে এর সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী মারা গেছেন
নিউজ ডেস্ক :: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, আজ রাত ৯টার দিকে রুহুল আমিন গাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) দ্বিবার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী। মহাসচিব পদে নির্বাচিত হন কাদের গনি চৌধুরী।
ট্রুডোকে ‘আর্টা অব ট্রায়াম্ফ’ উপহার দিলেন ড. ইউনূস
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দুই সরকারপ্রধান বৈঠক করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংক্ষিপ্ত এ বৈঠকে দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরো সুদূঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের যুবসমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন। সাক্ষাতের সময় মুহাম্মদ ইউনূস জাস্টিন ট্রুডোকে বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্রময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ’ উপহার দেন। বইটিতে জুলাই-আগস্টবিস্তারিত…
অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস বাইডেনের
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক শুরু হয়। প্রায় আধ ঘণ্টার এই বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকারপ্রধানের বৈঠক হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদেরবিস্তারিত…
বাইডেনের কাছে আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুললেন মোদী
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বর্তমানের ভারতে অবস্থান করছেন। তবে তিনি কোথায় এবং কি স্ট্যাটাসে আছেন, সেটি নিয়ে নীরবতা পালন করে আসছে ভারত। এনিয়ে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদল এবং নতুন অন্তবর্তী সরকার গঠনের পর ঢাকার সঙ্গে সুসম্পর্ক রাখার কথাই বলছে দিল্লি। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসও বলেছেন,সম্পর্ক হবে ন্যয্যতা ও সমতার ভিক্তিতে। তবে ভারতের রাজনীতিবিদকরা বেশ কিছু বিষয়ে উদ্বেগের কথাও জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে আমেরিকাতে রয়েছে। সেখানেও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন যুক্তরাষ্ট্রেরবিস্তারিত…
সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কে জেলা জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি :: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার ২৩ সেপ্টেম্বর দুপুর ১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করেন এবং সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম সরদার, সদর উপজেলাবিস্তারিত…


