আটক সেই বিএসএফ সদস্যকে ফেরত দিলো বিজিবি
নিউজ ডেস্ক :: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চান্দের হাট সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটকের পর পতাকা বৈঠক শেষে ফেরত দিয়েছে বিজিবি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এরআগে বেলা ১১টায় স্থানীয়দের সহযোগিতায় ওই বিএসএফ সদস্যকে আটক করে চান্দেরহাট বিওপিতে নিয়ে আসেন বিজিবি সদস্যরা।
আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস। তিনি বিএসএফ কনস্টেবল পদে কর্মরত।
বিজিবি সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে দেশের সীমান্তে দেখতে পেয়ে বিএসএফ সদস্য উপল কুমারকে আটক করে বিজিবি। পরে দুপুর আড়াইটায় এ বিষয়ে পতাকা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।
৪২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবারবিস্তারিত…
রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১বিস্তারিত…


