ekabir
আশাশুনির তেঁতুলিয়ায় আপন দুই ভাইয়ের ইন্তেকাল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে আপন সহোদর দুই ভাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার নামাজে জানাযা শেষে পারিকারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত একিম সরদারের মেজো পুত্র রফিয়াল সরদার (৭৫) ও ছোট পুত্র কফিল উদ্দিন সরদার (৭০) ইন্তেকাল করেছেন। রাফিয়াল সরদার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন । তিনি শুক্রবার রাত ১১.২০ মিনিটে মৃত্যু বরণ করেন। তার ছোট ভাই কফিল উদ্দিন সরদার মৃত্যুর খবর শুনে শনিবার বেলা ১১ টার দিকে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালেবিস্তারিত…
বুধহাটায় জামায়াতে ইসলামীর শুভেচ্ছা মিছিল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে আশাশুনি উপজেলার বুধহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শুভেচ্ছা মিছিল করা হয়েছে। শনিবার বাদ আছর বুধহাটা দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করা হয়। বুধহাটা ইউনিয়ন জামায়াতের আয়োজনে মিছিলটি বিভিন্ন সড়ক, বাজার ও পেট্রোল পাম্প হয়ে করিম সুপার মার্কেটের সামনে গিয়ে পথ সভায় মিলিত হয়। পথ সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ মোশাররফ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, হাফেজ আছাফুর রহমান, মাওঃ আঃ অদুদ প্রমুখ বক্তব্য রাখেন।
৫০ বছরের ভোগদখলীয় রেকর্ডীয় জমি জবর দখল, নিরাপত্তাহীন ৪ পরিবার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ ৫০ বছরাধিককাল ভোগদখলীয় রেকর্ডীয় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৮ বিঘা জমির মৎস্য ঘের জবর দখলেরর প্রতিকার প্রার্থনা করে ৪ টি অসহায় পরিবার। শনিবার দুপুরে আশাশুনি প্রেস ক্লাবে এ পরিবারের লোকজন উপস্থিত হয়ে প্রতিকার প্রার্থনা করে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। আশাশুনির উত্তর বলাবাড়িয়া গ্রামের মৃত জনদ্দন মন্ডলের ছেলে তুষার কান্তি, তরুন মন্ডলের স্ত্রী বিশাখা রাণী, অরুন মন্ডলের স্ত্রী শর্মিষ্ঠা ও মিলন মন্ডলের স্ত্রী জানান, তাদের দুর্গাপুর বড় মৌজায় সিএস ৭৭, এসএ ১৯৯, বিআরএস ৫০০ খতিয়ানে ৩৫৭২, ৩৫৭৩, ৩৫৭৯, ৫১০৫ ও ৫১০৬ দাগে এবং ৫৪৫বিস্তারিত…
সৈয়দপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বেলা ১২টায় শহরের কুন্দল এলাকায় কলেজ মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন ও জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম। অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলজার হোসেন। প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও জ্যেষ্ঠবিস্তারিত…
কয়রায় রমজানে দ্রব্যমুল্য স্বাভাবিক রাখতে ইউএনওর বাজার মনিটরিং
ঁ কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যে স্বাভাবিক রাখতে ও বাজারের প্রধান সড়ক দখল করে যাতে মালামাল না রাখতে পারে সেই লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে। গতকাল শনিবার (১মার্চ) সকালে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার ওসি তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, সাধারণ সম্পাদক মোঃ আছাদুল ইসলাম সহ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ। এ সময়বিস্তারিত…
কয়রায় নাইলতোলা খালের দখল পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রার ইজারাকৃত নাইলতোলা খাল দখল পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খালটি দখল পেতে গতকাল ১ মার্চ বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ষোলহালিয়া গ্রামের কালাম গাজীর পুত্র মোঃ জাকির হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, চাঁদ আলী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জি,এম আবু জাফর সহ সমিতির সকল সদস্যগণ গত ২০২২ সাল থেকে সমিতির কার্যক্রম সুনামের সহিত চালিয়ে আসছে। সেই সুবাধে ২০২৪ সালের এপ্রিল মাসের ২ তারিখে উক্ত সমিতির নামে নাইলতোলা খাল ইজারাপ্রাপ্ত হয়। সেখান থেকে কমিটির সদস্যগণ খালটি ভোগদখল করে আসছিল ।বিস্তারিত…
শৈবাল: বাংলাদেশের উপকূলীয় কৃষির অমিত সম্ভাবনার নতুন সোপান
যা মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে ব্যবহৃত হয়, তবে জাপানে এটি কিছু নির্দিষ্ট খাদ্য তৈরিতে ব্যবহার করা হয়। এটি প্রোটিন এবং আয়রনের ভালো উৎস হিসেবে পরিচিত। ১২. শিরো সাও (Shiro Sawo) একটি বাদামী শেওলা, যা শোষণ ও পুষ্টি বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। এটি কিছু ঐতিহ্যবাহী জাপানি ডিশে ব্যবহৃত হতে দেখা যায়, বিশেষ করে সুপ এবং স্যালাডে। ১৩. টেম্প্পু (Temp) একটি শেওলা, যা মূলত হালকা এবং সহজভাবে রান্না করা হয়। এটি সাধারণত স্যালাড এবং কিছু বিশেষ ডিশে ব্যবহার করা হয়। ১৪. সেতো (Seto) একটি বাদামী শেওলা, যা মূলত মিষ্টি এবং ঝোল জাতীয় খাবারে ব্যবহার করা হয়। এটি বিশেষ করে এককভাবে শেওলার সুস্বাদু স্বাদ এবং গুণেরবিস্তারিত…
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উদারতা যুব ফাউন্ডেশন।
নিউজ ডেস্ক :: পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উদারতা যুব ফাউন্ডেশন। সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন, আর কার্যক্রম পরিচালিত হয় সাংগঠনিক কর্মকর্তা আবু তাহেরের দিকনির্দেশনায়। উদ্বোধনী বক্তব্যে জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “উদারতা যুব ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। চলমান মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষ কঠিন সময় পার করছে। বিশেষ করে রমজান মাসে তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এই অবস্থায় আমরা তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমবিস্তারিত…
সৈয়দপুর ও কিশোরগঞ্জে বিভিন্ন কলেজে ছাত্রদলের কমিটি গঠণ
সৈয়দপুর( নীলফামারী) প্রতিনিধি::বাংলাদেশজাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে দেশের স্বার্থে কাজ করা এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সকল ন্যায্য অধিকার আদায়ের অঙ্গিকারে সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আওতায় সৈয়দপুর ও কিশোরগঞ্জে বিভিন্ন কলেজে ছাত্রদলের কমিটি গঠণ করা হয়েছে। গ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার ছযটি কলেজ ছাত্রদলের কমিটির অনুমোদন দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম রাব্বি। সংগঠনটির সুত্র জানায় সৈয়দপুরের পাঁচটি এবং কিশোরগঞ্জের একটিসহ ছয়টি কলেজে গঠিত ছাত্রদলের পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি ঘোষণা দেওয়া হয়। এসবের মধ্যে সৈয়দপুর সরকারি কলেজ কমিটিকেবিস্তারিত…
কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক রমেনদ্রনাথ রায়কে সভাপতি ও বড়বাড়ি মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার (১ মার্চ) বেলা ১১ টায় কয়রা বাজারে সমিতির অস্থায়ী কার্য্যলয়ে এই কমিটি গঠন করা হয়। এর আগে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী আবুল বাশার। এতে বক্তব্য রাখেন কমিটির সদস্যবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।বিস্তারিত…


