ekabir

 

কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক সঞ্জুর সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান  

কামরুল হাসান ::  কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১ মার্চ)  সকাল ১১ টায় কলারোয়া প্রেস ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত এ দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের যুগ্ম  আহবায়ক এমএ সাজেদ। কলারোয়া প্রেস ক্লাব আয়োজিত এ দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন। দোয়ানুষ্ঠানে তাওফিকুর রহমান সঞ্জুর সুস্থতা কামনা করে দোয়া চেয়ে আলোচনা করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুর রহমান, প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুলবিস্তারিত…


কলারোয়ায় এস এস সি পরীক্ষার্থীর আত্মহত্যা 

এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধি ::  সাতক্ষীরার কলারোয়া আলাইপুর গ্রামের শিমুল গাজীর ছেলে ধানদিয়া হাইস্কুলের এস এস সি পরীক্ষার্থী মোঃ আবু সাঈদ (১৫) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।  সাঈদের জামাই এনামুল হক জানান, আবু সাঈদ তার ফুফার বাড়ি জালালাবাদ ইউনিয়নের আহসাননগর গ্রামের মৃতঃ বাশার সরদারের ছেলে কুদ্দুস হোসেনের (ফুফা) বাড়ীতে থেকে লেখাপড়া করতো।  গতকাল (আনুমানিক)রাত ১২ টার দিকে  খাওয়ার জন্য ডাকাডাকি করতে থাকে। কোন সাড়া না পেয়ে, ফুফু দরজার পাশের ফাঁকা দিয়ে দেখতে পায় সাঈদ ঝুলছে। ঘরের দরজা ভেঙ্গে ভীতরে ঢুকে দেখে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছে। প্রতিবেশীরা জানান,বিস্তারিত…


আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি

 নিউজ ডেস্ক  :: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক অনুষ্ঠানের মাধ্যমে দলটি আনুষ্ঠানিকভাবে সামনে আসে। অনুষ্ঠানস্থলেই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ শীর্ষ নেতাদের নাম ঘোষণা করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে ধর্মগ্রন্থ কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত গাওয়া হয়। জুলাই আন্দোলনে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা, আহদের কয়েকজন, বিএনপি-জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা এই অনুষ্ঠানে যোগ দেন।বিস্তারিত…


আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি ও পরামর্শ সেবা তথ্যে প্রবেশাধিকার শীর্ষক সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে উপজেলা পর্যায়ে দুর্যোগ সুনির্দিষ্ট ঝুঁকি ও পরামর্শ সেবা সম্পর্কিত তথ্য/উপাত্তে প্রবেশাধিকার উন্নয়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউকে ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এর অর্থায়নে নবপল্লব প্রকল্পের আওতায় কর্ড এইড শ্যামনগর, সাতক্ষীরার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় নবপল্লব প্রজেক্ট অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, উপজেলা কষি অফিসের এসএপিপিও বিল্লাল হোসেন, সমাজ সেবা অফিসেরবিস্তারিত…


আশাশুনিতে জামায়াতের বিশাল কর্মী সম্মেলনে কেন্দ্রীয় নায়েবে আমীর

আগে সংস্কার ও বিচার, পরে নির্বাচন : সংস্কার না হলে ভাল নির্বাচন সম্ভব নয়

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক ভারপ্রাপ্ত আমীর ও বর্তমান কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জগদ্দল পাথর স্বৈরাচারী খুনী হাসিনা সরকার দেশ শাসন করেছে। আল্লাহ মেহেরবানী করে তাদেরকে বিদায় করেছে। যারা স্বৈরাচার হটাতে আন্দোলন করে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দিন। যারা আহত হয়েছে তাদেরকে সুস্থতা দান করুন। বিগত ৫৪ বছরে মানব রচিত আইনে দেশ চলেছে, মানব রচিত আইনে মানুষ শান্তি পায়না। যারা আল্লাহর আইনে রাষ্ট্র সমাজ ও বিচার পরিচালনা করেনা, তারা কাফের ফাসেকবিস্তারিত…


কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবকে অব্যাহতি

কামরুল হাসান :: কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে অব্যাহতি দিয়েছেন বিজ্ঞ আদালত। ওই মামলায় ২০২১ সালে বিএনপির এই কেন্দ্রীয় নেতাকে ১০ বছরের সাজাসহ ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। হাবিবুল ইসলাম হাবিবের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির এ নেতা জড়িত ছিলেন না। শুধু দুটি গুলির খোসা দেখিয়ে মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়াবিস্তারিত…


দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি :: সাংবাদিকতার পাশাপাশি জ্ঞান চর্চা ও অবসর সময়ের বই পড়ে সময় কাটাতে দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) বেলা ১২টায় লাইব্রেরি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের উপদেষ্টা মো. আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, সদস্য আবু হুরায়রা প্রমুখ।


ভাষা সৈনিক লুৎফর সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

এমএ মামুন :: বায়ান্ন’র ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা দেবহাটার ভাষা সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সংগঠন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধোপাডাঙ্গায় প্রয়াত এ ভাষা সৈনিকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য মোখলেছুর রহমান, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, আবুল হোসেন, সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন সহ বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ওবিস্তারিত…


সাতক্ষীরা ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্টে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সরকারি কলেজ মাঠে ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ.মবিস্তারিত…


সাতক্ষীরায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন

নিজস্ব প্রতিনিধি : “একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ক্যাম্পাস চত্বরে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন ডাইরেক্টর (এডমিন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস ও টেকনিক্যাল এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রেজওয়ানুল হক প্রমুখ। ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশনে চারটি বিভাগের চারটি স্টল স্থানবিস্তারিত…