ekabir

 

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে : জামায়াত আমির

 নিউজ ডেস্ক  :: দেশে কোনো বৈষম্যের স্থান দেয়া হবে না’ জানিয়ে বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে।’ রোববার রাজধানীর (মিরপুর-১৪) গ্রান্ড চাইনিজ রেস্টুরেন্টে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ঢাকা-১৫ আসনের উলামায়ে কেরাম ও ইয়াতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্ত ডা: শফিকুর রহমান বলেন, ‘আলেম ও তালেব উভয়ই সুসংবাদ প্রাপ্ত। কারণ, হাদিসে রাসূল (সা.) বর্ণিত হয়েছে- তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম যিনি নিজে কুরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন।’ ‘আমরা আজ তাদেরবিস্তারিত…


সৈয়দপুরে ৭ম জাতীয়  ভোটার দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও গতকাল রবিবার (২ মার্চ) ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর- ই-আলম সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো.  শামসুল আলম, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত…


দেবহাটায় নাইকেন কোম্পানী প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময়

দেবহাটা প্রতিনিধি:: দেবহাটায় নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) বিকাল ৪টায় ভাষা সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর নির্বাহী সহ-সভাপতি সুসুমু মিজুনো, নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর নির্বাহী অফিসার ইয়োশিহিদে, ব্যবসায়ী আমিরুল হুদা রোজেন, আব্দুল মাজেদ, ভাষা সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের পুত্র সমাজ সেবক আবু রাহান তিতু, সার ব্যবসায়ী গৌতম মন্ডল, আজহারুল ইসলাম প্রমুখ। মতবিনিময় কালে নাইকেন কেমিক্যালবিস্তারিত…


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান 

শহর প্রতিনিধি:বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার উদ্যোগে  ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১লা  রমজান  রোববার (২মার্চ) বিকালে সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকায় এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার সভাপতি শেখ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রাশেদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সংগঠনের উপদেষ্টা শহর জামায়াতের সেক্রেটারি মোঃবিস্তারিত…


আশাশুনিতে জাতীয়  ভোটার দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি এ কর্মসূচির আয়োজন করে। উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় নির্বাচনের অফিসের সামনে র ্যালীর শুভ উদ্বোধন করেন। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন, সহকারী প্রোগ্রার আক্তার ফারুক বিল্লাল, মহিলাবিস্তারিত…


কুল্যা টু দরগাহপুর সড়কে পথচারী ও বসবাসকারীদের চরম দুরাবস্থা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা টু দরগাহপুর সড়কে ঠিকাদারের গাফিলতিতে চরম দুর্গতিতে পড়েছে পথচারী ও এলাকার মানুষ। খুলনার মেসার্স এসআর ট্রেডার্স সড়কের কাজটি পায়। কাজ শুরুর পর থেকে অনিয়ম দুর্নীতির আশ্রয় নেওয়া হলে এলাকার মানুষ ফুসে ওঠে। তখন ঠিকার নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর ভাইপো পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখাতে থাকেন। কখনো অস্ত্র দেখানো, কখনো প্রকাশ্য হুমকী ও চুড়ান্ত আস্ফালন করে রাম রাজত্ব কায়েমের চেষ্টা করেন। ফলে ভয়ে এলাকার মানুষতো পড়ে থাক প্রশাসন পর্যন্ত থমকে যেতে দেখা গেছে। যার ফলশ্রুতিতে ইচ্ছেমত কাজ চলেছে সড়কে। প্রায় দু’ বছর আগেবিস্তারিত…


সাতক্ষীরায় ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :: তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের একটি বর্ণাঢ্য  র‍্যালি বের হয়। র‍্যালি পরবর্তী আলোচনা সভা সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলাবিস্তারিত…


রমজান উপলক্ষে জীবনের সর্বস্তরে সংযমের বার্তা প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক :: পবিত্র  রমজান উপলক্ষে জীবনের সর্বস্তরে সংযমের বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যয় দেয়া এক বাণীতে এ বার্তা দেন। দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বাণীতে তিনি বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে; সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। তিনি আহবান জানিয়ে বলেন, আসুন, পবিত্র মাহেবিস্তারিত…


আশাশুনির গোয়ালডাঙ্গায় ওয়াবদা বাঁধে ভাঙ্গন, এলাকাকাসী আতঙ্কিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে ওয়াবদা বাঁধে ভাঙ্গন লেগেছে। প্রায় ৪০০ ফুট বাঁধে ফাটল ধরে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গোয়ালডাঙ্গা কাঁচা বাজারে নির্মাণাধীন চান্নি সেট, আল আকসা জামে মসজিদ সহ এলাকার অসংখ্য মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত বছর মরা মরিচ্চাপ নদী খননের পর বছর না যেতেই দেখা দিয়েছে এ ভাঙ্গন। ভাঙ্গন না আটকাতে পারলে বড়দল ও খাজরা ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা জমির তরমুজ চাষ সহ বহু মৎস্যঘের লোনা পানিতে প্লাবিত হতে পারে। শুক্রবার সন্ধ্যায় বিএনপি’রবিস্তারিত…


খাজরায় এলাকাবাসীর উদ্যোগে  রাস্তা সংষ্কার কাজ শুরু

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে একটি ভাঙাচোরা ইটের সোলিং রাস্তা সংষ্কার কাজ শুরু করেছে এলাকাবাসী। খাজরা বাজার থেকে আমাদী খেয়াঘাটগামী চলাচল অনুপযোগি ভাঙাচোরা ইটের সোলিং রাস্তা পথচারীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। সরকারি ভাবে রাস্তার কাজ না হওয়ায় এলাকার মানুষ নিজেদের উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত নেয়। শুক্রবার সংষ্কার কাজ উদ্বোধন করেন খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সাবেক সভাপতি সাংবাদিক বুরহান উদ্দীন বুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাজরা ইউনিয়ন আমীর মাওঃ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাজরা ইউনিয়ন সভাপতি হাফেজবিস্তারিত…