ekabir
কসাইয়ের মতো খেলল ভারত,রোহিতদের ব্যাটিংয়ে হাহাকার
নিউজ ডেস্ক :: ভারতের বিধ্বংসী ব্যাটিংয়ে হতবাক হয়ে গেলেন বাংলাদেশিরা। কেউ-কেউ তো বলে দিলেন, ‘কসাইয়ের মতো টি-টোয়েন্টি খেলেছে ভারত।’ সেইসঙ্গে রোহিত শর্মাদের কুর্নিশও জানিয়েছেন অনেকে। যে রোহিতরা টেস্টে ইতিহাস গড়ে ফেলেছেন। কসাইয়ের মতো খেলল ভারত’- কানপুর টেস্টে রোহিত শর্মাদের বিধ্বংসী ব্যাটিং দেখে এমনই হাহাকার শোনা গেল বাংলাদেশিদের গলায়। আর সেই হাহাকারের স্বরটা আরও জোরালো হয়েছে কারণ প্রায় আড়াই দিন খেলা ভেস্তে যাওয়ার পরে যেখানে অধিকাংশ বাংলাদেশিই ভেবেছিলেন যে কানপুরে হারতে হবে না। ড্র হয়ে যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কয়েকটি পয়েন্টও ঝুলিতে চলে আসবে। সেখান থেকে দাঁড়িয়ে চতুর্থ দিনে ভারতের ব্যাটিংবিস্তারিত…
আয়নাঘরে গিয়ে যা দেখল গুম কমিশন
নিউজ ডেস্ক :: আলোচিত বন্দীশালা ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শনে গিয়ে ভুক্তভোগীদের অভিযোগের মিল পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি সংস্থাটি। তবে বিভিন্ন স্থান পরিবর্তনের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রমাণগুলো মুছে ফেলার অভিযোগ তুলেছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে সংস্থাটি। এদিকে ১৩ কার্যদিবসে ৪০০ ভুক্তভোগী পরিবার অভিযোগ দিয়েছে। যার বেশির ভাগই র্যাবের বিরুদ্ধে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের দমনের কাজে সরকারের পক্ষে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে বিচারবহির্ভূত হত্যা, গুম-খুনের মতবিস্তারিত…
রোহিঙ্গারা আসতে চাইলে আমরা তাদের গ্রহণ করবো: ড. ইউনূস
নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সে ব্যাপারে তার সরকারের সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তারা যদি আসতে চায়, আমরা তাদের আসতে দেবো। আমরা তাদের গ্রহণ করবো।’ গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘে সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা হলেও উপদেষ্টা পরিষদ এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। এ ব্যাপারে উপদেষ্টাবিস্তারিত…
রাষ্ট্রপুঞ্জে ইউনূসের সফল দৌত্যে চিন্তায় নয়াদিল্লি
নিউজ ডেস্ক :: সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তিকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ বাড়ছে সাউথ ব্লকে। সে কারণে মুহাম্মদ ইউনূস চাইলেও রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে তাঁর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর। তবে মোদীর সঙ্গে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফল ভাবেই আন্তর্জাতিক দৌত্য সারলেনঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। যা দিল্লির আশঙ্কা বাড়িয়েছে। সাধারণবিস্তারিত…
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে টফির নতুন ক্যাম্পেইন
নিউজ ডেস্ক :: ৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ উপলক্ষে নারী ক্রিকেট দল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। ক্রিকেটপ্রেমীদের এ উত্তেজনাকে বাড়িয়ে তুলতে এবং দর্শকদের জন্য লাইভ ক্রিকেটের সত্যিকার অভিজ্ঞতা নিশ্চিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্যাম্পেইন নিয়ে এসেছে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধনে আজ (১ অক্টোবর) রাজধানীর গুলশান-১ এ অবস্থিত টাইগার্স ডেন -এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ দল। আয়োজিত অনুষ্ঠানে একইসাথে পুরুষ দলের সাফল্য উদযাপনেও সংক্ষিপ্ত পরিসেরে আরেকটিবিস্তারিত…
বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি :: মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল উঠানামাসহ খালাস প্রক্রিয়া ও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “ভারতে সরকারি ছুটি থাকায় বুধবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট থেকে চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি চলবে। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান,বিস্তারিত…
সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর শুভ উদ্বোধন
নিউজ ডেস্ক :: কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪” এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। বুধবার ২ অক্টোবর সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সাতক্ষীরা শহর শাখার চেয়ারম্যান আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান এবং অন্যান্যের মধ্যে ইমামুল ইসলাম, নুরুন্নবী, সাদ্দাম হোসেন, শারাফাত হোসেন, আরিফ বিল্লাহ, আনিছুর রহমান প্রমুখ। বৃত্তি কার্যক্রম “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪” আগামী ১৩ ডিসেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত হবে। এতে সাতক্ষীরা সদর অঞ্চলেরবিস্তারিত…
মহাকাশে বসবে সৌরপ্যানেল, তারবিহীন বিদ্যুৎ আসবে পৃথিবীতে
নিউজ ডেস্ক ;: সৌর বিদ্যুতের সার্বক্ষণিক সরবরাহ নিশ্চিত করতে এক অভিনব আইডিয়া নিয়ে হাজির হয়েছে এক ব্রিটিশ স্টার্ট আপ কোম্পানি। তারা পাওয়ার বিমিং প্রযুক্তি ব্যবহার করে সরাসরি মহাকাশ থেকে সৌরশক্তি সংগ্রহ করতে চায়। আর এটা করতে পারলে সৌর বিদ্যুতের যে সীমাবদ্ধতা আছে, তাও কাটিয়ে ওঠা যাবে অনেকখানি। সেই সাথে বিদ্যুতের দামও চলে আসবে হাতের মুঠোয়। সৌরখাতও হয়ে উঠবে আরো নির্ভরশীল। এই ধারণা বাস্তবায়নের জন্য সূর্যালোককে বিদ্যুতে পরিণত করতে হবে। আর সে কারণেই পৃথিবীর কক্ষপথে বসাতে হবে বিশেষ সৌর প্যানেল। আর সেই প্যানেল সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করবে। এরপর মাইক্রোওয়েভে রূপান্তরিত করেবিস্তারিত…
অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ ,হাসপাতালে নেওয়া হয়েছে
নিউজ ডেস্ক ;: নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। রিভলবার লক না থাকায় গুলি ছিটকে লাগে নিজের হাঁটুতে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৫টার দিকে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাতসতালে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে। সেটাও আবার নিজের রিভলভার থেকে। এরপরই তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, সেই সময় অভিনেতা তথা শিবসেনা নেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতেবিস্তারিত…
একটি হাদিস পাঁচটি শিক্ষা
শরিফ আহমাদ :: আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে পরস্পর কিছু কিছু হক নির্ধারণ করে দিয়েছেন। যা আদায় করা সব মুসলমানের কর্তব্য। একটি হাদিসে পাঁচটি হক বর্ণিত হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এক মুসলিমের ওপর অন্য মুসলিমের পাঁচটি হক আছে। এক. সালামের জবাব দেওয়া। দুই. দাওয়াতে সাড়া দেওয়া। তিন. জানাজায় উপস্থিত হওয়া। চার. রোগীর পরিচর্যা করা। পাঁচ. হাঁচি দানকারী যখন আলহামদু লিল্লাহ’ বলবে, তখন এর জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা। (ইবনে মাজাহ, হাদিস : ১৪৩৫) উপরোক্ত পাঁচটি হক নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করা হলো- এক. সালামের জবাব দেওয়া সালাম দেওয়াবিস্তারিত…


