ekabir

 

বাংলাদেশে প্রতিমা ভাঙচুর সঠিক বার্তাবহ নয়

নিউজ ডেস্ক :: বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা ভাঙচুরের ঘটনা অবাঞ্ছিত বলে মনে করে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, সামাজিক সম্প্রীতি রক্ষার উৎসবের ক্ষেত্রে এসব ঘটনা প্রকৃত বার্তা দেয় না। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক আক্রমণ এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোথাও কোথাও মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটছে। এ বিষয়ে আজ শুক্রবার প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, ‘সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। আশা করি, সেই সুরক্ষা সংখ্যালঘুদের দেওয়া হবে।’ রণধীর জয়সোয়াল বলেন, মূর্তি ভাঙার মতো ঘটনা মোটেই অভিপ্রেতবিস্তারিত…


সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ সাতক্ষীরা সিটি হাসপাতালের উদ্বোধন করলেন 

ষ্টাফ রিপোটার ::মানবতার হাসপাতাল” এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।   শুক্রবার (০৪ অক্টোবর) বিকালে হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতালের সিও এন্ড প্রতিষ্ঠাতা ডা. নাজমুস সাহাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সাতক্ষীরা সিটি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক এনবিআর চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, “জনগনকে এমনভাবে চিকিৎসা সেবা দিতে হবে যাতে চিকিৎসার জন্য কোন নাগরিক ভারতে না যায়। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালকে চিকিৎসা সেবাই অবদান রাখতে হবে। আমি মনেবিস্তারিত…


নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা

কালিগঞ্জ প্রতিনিধি :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার ৬ নাম্বার ওয়ার্ডের ইন্দ্রনগর-ইছাপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় নলতার ইছাপুর পাঞ্জেগানা মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় ৬ নাম্বার ওয়ার্ড সভাপতি সাংবাদিক মামুন বিল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ আশরাফ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, নলতার ৬ নাম্বার ওয়ার্ডের সহ-সভাপতি আমান উল্লাহ ও উক্ত ওয়ার্ডের বাংলাদেশ জামায়াত ইসলামির সভাপতি মুতাছিম বিল্লাহসহ আরো অনেকে।


শ্যামনগরে জামায়াত ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার মুন্সিগঞ্জ ইউনিয়ন দায়িত্বশীলদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল দশটায় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মুন্সিগঞ্জ ইউনিয়ন আমীর-গাজী আবুল হোসাইনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা-৪, গাজী নজরুল ইসলাম- সাবেক উপজেলা আমীর জনাব মাওলানা আব্দুল মজিদ, বক্তব্য রাখেন – উপজেলা আমীর – মাওলানা আব্দুর রহমান, উপজেলা অফিস সেক্রটারী মহসিন আলম, আযাহারুল ইসলাম, নাজমুল হোসেন, আল আমিন, হাবিবুর রহমান প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারবিস্তারিত…


উদারতা যুব ফা্শউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক ::  সাতক্ষীরা জেলার অন‌্যতম বৃহৎ স্বেচ্ছা‌সেবী সামা‌জিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন এর উদ্দ্যো‌গে আশাশু‌নি উপ‌জেলার বিশ জন মেধাবী অসহায় শিক্ষার্থী‌কে এএমএফ শিক্ষাবৃ‌ত্তি প্রদান করা হ‌য়ে‌ছে । আল-আমিন এর সা‌র্বিক দিক‌নি‌র্দেশনায় শিক্ষা সম্পাদক আরিফ‌ বিল্লাহ শোভ‌নের সঞ্চালনায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে সংগঠ‌নের নির্বাহী প্রধান জুবা‌য়ের আহ‌ম্মেদ আদর্শ ও মান‌বিক মানুষ হি‌সে‌বে শিক্ষার্থী‌দের ক‌রোনীয় বিষয়ক আলোচনা ক‌রেন। বৃ‌ত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সা‌লেহা তাস‌নিম সমাপ্তি ব‌লেন , আমরা চির‌দিন উদারতার কা‌ছে কৃতজ্ঞ থাক‌বো যেখা‌নে অর্থ আমা‌দের স্বপ্ন দেখার প‌থে প‌তিবন্ধকতা সেখা‌নে উদারতা আমা‌দের স্বপ্ন পূর‌ণের সহযাত্রী হি‌সে‌বে কাজ কর‌ছে এটা আমা‌দের জন‌্য বড় প্রা‌প্তিবিস্তারিত…


কুড়িগ্রামে বাংলাদেশ এক্স ক্যাডেটস এ্যাসোসিয়েশন বেকা-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

  গোলাম মোস্তফা রাঙ্গা ::৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামে বাংলাদেশ এক্স ক্যাডেটস এ্যাসোসিয়েশন জাতীয় নির্বাহী পরিষদ ও রংপুর ইউনিট এর যৌথ ব্যবস্থাপনায় বন্যায় দুর্গতদের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পরিবহনে রংপুর কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি তাদের এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করেন। চাল, ডাল, আলু, চিড়া মুড়ি প্যাকেটজাত করে বন্যা দুর্গতদের বিতরণকালে বেকা রংপুর ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা ; অর্থ সম্পাদ আহসানুর রহমান মিঠুন; প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু; কার্যকরী কমিটির সদস্য আসাদুজ্জামান বাতেন; গোলাম মোস্তফাবিস্তারিত…


ডিবিএইচ ফাইন্যান্সের বরিশাল শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক :; দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি বরিশাল শহরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচের ১৬ তম শাখাটি বরিশাল শহরের কেন্দ্রস্থলে শহীদ নজরুল ইসলাম সড়ক (পুলিশ লাইন রোড) এর ফাইজ শতায়ু ভবনে অবস্থিত। ডিবিএইচের এই শাখার মাধ্যমে বরিশাল শহর ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহের গ্রাহকদের গৃহঋণ ও ফিক্সড ডিপোজিট সেবা প্রদান করা হবে। ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন বরিশালের প্রধান ডেভেলপারদের উপস্থিতিতে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ডিবিএইচ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, যা পূর্বে ডেল্টা ব্র্যাক হাউজিংবিস্তারিত…


দৈনিক আলোর পরশ পত্রিকা প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আলোর পরশ পত্রিকা পূনরায় প্রকাশ উপলক্ষে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর)  সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা আল আমিন ট্রাষ্টে কাজী শামসুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আলোর পরশ পত্রিকার প্রকাশক  শেখ নুরুল হুদা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, দৈনিক আলোর পরশ পত্রিকার নির্বাহী সম্পাদক অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা মিডিয়া বিভাগের সমন্বয়ক ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, জেলা মিডিয়া বিভাগের সদস্য, মো. রুহুল আমিন, মো. হাবিবুর রহমান, এড. আবুবিস্তারিত…


দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় এম.এম.মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন

এমএ মামুন :: “জীবন প্রতিযোগীতার নয়, জীবন সহযোগিতার” এই স্লোগানকে বুকে ধারন করে ম্যান ফর ম্যান ফাউন্ডেশন সারা বাংলাদেশ ব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে গ্রামের প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের জন্য ৪ঠা অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় শুশীলগাতী শেখ বাড়িতে ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় এম.এম. মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ওলিউল্লাহ ওলির সঞ্চালনায় ও ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ ইমরানুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দীনেশ কুমার চৌধুরী (নেপাল)  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবাবিস্তারিত…


কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন :: আহবায়ক সঞ্জু, যুগ্ম আহবায়ক সাজেদ

 কলারোয়া প্রতিনিধি :: কলারোয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ১৬ সদস্য বিশিষ্ট নবগঠিত এই আহবায়ক কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক হয়েছেন তাওফিকুর রহমান সঞ্জু ও এম এ সাজেদ। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন-আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাইফুল্লাহ আজাদ, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান,  কাজী সিরাজুর রহমান, সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান,বিস্তারিত…